
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে অজিদের ধবলধোলাই করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকেরা। সেই ম্যাচ সামনে রেখে আজ দল দিয়েছেন বিসিবির নির্বাচকেরা। যেখানে প্রথম দুই ম্যাচের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।
শুরুতে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল দিয়েছিলেন নির্বাচকেরা। সিরিজ জেতায় সেই দলের ওপরই আস্থা রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ৩ ওয়ানডে জয়ের লক্ষ্যে ১৪ জুন মাঠে নামবে দলটি। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দুবার স্ক্যান করিয়েও খারাপ কিছু ধরা পড়েনি। শেষ ম্যাচেও এই অলরাউন্ডারের নেতৃত্বেই খেলবে বাংলাদেশ।
এই সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে আলোচিত নাম মোসাদ্দেক হোসেন সৈকত। দলে ফেরার পর প্রথম ওয়ানডেতেই ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়ে নির্বাচকদের আস্থার যথার্থ প্রতিদান দিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স বাংলাদেশের সিরিজ জয়ের পথও সহজ করেছে।
২০০৫ সালে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হলো দীর্ঘ বছর। একই সঙ্গে টানা দুই জয়ে প্রথমবার মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এসেছে সিরিজ জয়ের স্বাদ। এখন বাংলাদেশের সামনে এই উপলক্ষকে আরও সমৃদ্ধ করার সুযোগ। শেষ ওয়ানডেতে সফরকারীদের হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করতে চাইবে বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অনুমিতভাবেই বেশ ফুরফুরে মেজাজে আছে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ জয়ের পর এবার অজিদের ধবলধোলাই করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
৪১ মিনিট আগে
ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখনো শুরু হয়নি। তবে এর আগে বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হলো টমাস টুখেলের ইংল্যান্ড। যে বিশ্বকাপ সামনে রেখে হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ডরা অনুশীলন করবেন, সেটা করার সুযোগ পাবেন কী করে! কানসাস সিটিতে অনুশীলন করার আগে ফুটবলারদের বুট চুরি হয়ে গেছে।
১ ঘণ্টা আগে
তবে এই উন্মাদনার একটি উদ্বেগের দিকও ব্রাজিলিয়ানদের নজরে এসেছে। অতি-উত্তেজনার জেরে সম্প্রতি বাংলাদেশের হবিগঞ্জে দুই দলের সমর্থকদের প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হওয়ার ঘটনাটি তারা বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। অবশ্য এই বিচ্ছিন্ন সহিংসতা ছাপিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যমের মূল ফোকাস বাং
১ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। এর আগে সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে মুখোমুখি হবে...
৩ ঘণ্টা আগে