
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
‘এ’ দলের অধিনায়ক হয়েছেন মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন। বিসিবির কোনো দলের প্রথমবারের মতো নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন মাহিদুল। ঘরোয়া ক্রিকেটে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা সীমিত হলেও নির্বাচকেরা ভবিষ্যতের কথা বিবেচনা করে তাঁর ওপর আস্থা রেখেছেন। গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে নেতৃত্বে ছিলেন নুরুল হাসান সোহান, কিন্তু এবার আর চার দিনের ম্যাচে জায়গা হয়নি তাঁর।
‘এ’ দলে টেস্ট-অভিজ্ঞ সাত ক্রিকেটার সুযোগ পেয়েছেন—সাইফ হাসান, জয়, দিপু, ইয়াসির, নাঈম, হাসান মাহমুদ ও অধিনায়ক মাহিদুল। ‘এ’ দলে জায়গা পেয়েছেন রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিক হাসানের মতো ক্রিকেটাররা, যাঁরা টেস্ট খেলার সুযোগ না পেলেও বাংলাদেশ টেস্ট স্কোয়াডে বিভিন্ন সময়ে জায়গা পেয়েছেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ শুরু ২৮ আগস্ট।

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা ট্রফি জিতবে কি না, তা সময়ই বলে দেবে। তবে মেসির দলকে ভালোবেসে সাড়ে ৯ মাসে ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়া এই তিন আর্জেন্টাইন যে ইতিমধ্যেই জীবনের এক পরম ট্রফি জিতে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
২৫ মিনিট আগে
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল (২১১) সান মারিনো। বাংলাদেশ (১৮১) এগিয়ে আছে ৩০ ধাপ। তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হামজা, ‘ম্যাচটি নিশ্চিতভাবেই সহজ হবে না। ওরা সব সময় বড় দেশগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত, ওদের খেলার গুণগত মানও অনেক উন্নত। আমরা ওদের মাঠে খেলছি, ওদের নতুন কোচ এসেছে—সব মিলিয়ে
১ ঘণ্টা আগে
দ্বিতীয়ার্ধে গোয়ার তীব্র গরম আর ফাইনালের টিকিটের তীব্র স্নায়ুচাপের মুখে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেছে বাংলাদেশ। ম্যাচ যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ডাগআউট থেকে আসা বদলি ফরোয়ার্ড সাগরিকা তৈরি করেন আরেক ইতিহাস। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে জয়সূচক
৪ ঘণ্টা আগে
গত এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। মোসাদ্দেকের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজে অনুপস্থিত থাকা উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান আবার দলে জায়গা পেয়েছেন।
৪ ঘণ্টা আগে