
সিলেটে আগামীকাল সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচ শুরুর আগের দিন পাকিস্তানকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানা করা হয়েছে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে। জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও কেটে নেওয়া হয়েছে সফরকারীদের।
ধীরগতির বোলিংয়ের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বলে আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। মূলত মিরপুরে প্রথম টেস্টে স্লো ওভার রেটের শাস্তিই পাকিস্তানকে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল অভিযোগ করেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রো শাস্তি দিয়েছেন পাকিস্তানকে।
খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ধারা ২.২২ মূলত স্লো ওভার রেটের সঙ্গে সংশ্লিষ্ট। একটি দল নির্ধারিত সময়ে যত ওভার কম বোলিং করবে, প্রত্যেক ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হবে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ধারা ১৬.১১.২ অনুযায়ী, প্রতিটি ওভার কম করায় এক পয়েন্ট করে কাটা যাবে। মিরপুর টেস্টে পাকিস্তান নির্ধারিত সময়ের চেয়ে আট ওভার কম করেছিল বলে আট পয়েন্ট কর্তনের পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তান অধিনায়ক মাসুদ দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বর্তমান ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তান তিন ম্যাচ খেলে জিতেছে এক ম্যাচ ও হেরেছে দুটিতে। সেই হিসাবে ১২ পয়েন্ট হওয়ার কথা থাকলেও বর্তমানে দলটির পয়েন্ট ৪। দলটির সফলতার হার ১১.১১ শতাংশ। তাতে দলটি এখন অবস্থান করছে আট নম্বরে। ছয় নম্বরে থাকা বাংলাদেশের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। মিরপুরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৯ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১০ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১১ ঘণ্টা আগে