
ওভারের পর ওভার করে গেলেও উইকেটের দেখা মিলছে না। তবে নিজেরা যখন ব্যাটিংয়ে নামে, তখন মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ে। গল্পটা যে বাংলাদেশ সম্পর্কে বলা, সেটা অনেকেই ধরতে পেরেছেন। এসব কারণে টেস্টে বহু ম্যাচ বাংলাদেশ হেরেছে। মুশফিকুর রহিম আগের বাংলাদেশের সঙ্গে বর্তমান বাংলাদেশের অনেক পার্থক্য খুঁজে পেয়েছেন।
পরিসংখ্যান অনুযায়ী টেস্টে ২৫ বছরে বাংলাদেশ জিতেছে ২৬ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে হেরেছে ১১২ ম্যাচ। ব্যাটিং, বোলিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডারদের পিচ্ছিল হাতও একটা কারণ হিসেবে কাজ করছে। তবে সাম্প্রতিক সময়ে এই চিত্র অনেকটা বদলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের পর পাকিস্তান টেস্ট—ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাংলাদেশের হ্যাটট্রিক জয়ে বোলাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিন ম্যাচেই প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা।
সিলেটে আগামীকাল শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট। আজ টেস্ট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় টেস্টে বিশেষ করে যেটা আগে ছিল যে অভিজ্ঞতার দিক থেকে বোলিং বিভাগে ঘাটতি দেখা গিয়েছিল। আমি যখন অধিনায়ক ছিলাম, হয়তোবা আমার কাছে ব্যাটার ছিল। কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো সেরকম চার বোলার ছিল না। টেস্টে এখন আমাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক উন্নত। ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর খেলেই সাড়া ফেলে দিয়েছেন নাহিদ রানা। বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। মিরাজও পেয়েছেন ৬ উইকেট। তাসকিন, তাইজুলও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু এনে দিয়েছেন।
মিরপুরের সবুজ উইকেটে স্পিন-পেসারদের সমানে সমানে দাপটেই প্রমাণ করে, বাংলাদেশ বোলিংয়ে কতটা উন্নতি করেছে। সিলেটে আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে আমাদের পেসাররা অনেক তরুণ। আমি তরুণ শব্দটা এ কারণে বলি না যে আপনি টেস্ট খেললে অভিজ্ঞ হয়ে যাবেন। ব্যাপারটা তেমন নয়। আপনি যদি রানাকে দেখেন, সে অনেক বছর ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেট হয়তোবা নতুন। কিন্তু সে প্রথম শ্রেণির ক্রিকেটে, জাতীয় দলে বলেন, ভিন্ন লেভেলের ক্রিকেট খেলছে। অভিজ্ঞতার দিক থেকে বলব যেকোনো কন্ডিশনে স্পিনাররা তো বরাবরই ভালো ছিল। কিন্তু যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা যোগ হবে, তখন অবশ্যই আমার কাছে মনে হয় যে ব্যাটাররা যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি, যেটা কিনা গত তিন চার বছর খুব ভালো হচ্ছে টেস্টে।’
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেটে টেস্টের প্রথম দুই দিন (১৬ ও ১৭ মে) বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। আজও ক্রিকেটারদের অনুশীলনের সময় বৃষ্টি বাগড়া দিয়েছে। উইকেট, কন্ডিশন যেমনই হোক, পাঁচ দিন ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে সিলেট টেস্টেও বাংলাদেশ জিতবে বলে মনে করেন মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের দল অনেক ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্য রয়েছে। এটা যেকোনো একটা টেস্ট দলকে যেকোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, ফল বের করতে সুবিধা করে দেবে। শুধু সেই পাঁচ দিন আমাদের দারুণভাবে কাজে লাগাতে হবে।’
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সাত ম্যাচ জিতে যৌথভাবে শীর্ষে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তবে মুশফিক সাত টেস্ট জিতেছেন ৩৪ টেস্টে অধিনায়কত্ব করে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৮ টেস্ট। শান্তর নেতৃত্বে ১৭ টেস্টের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭ টেস্ট।

অপেক্ষা বাড়ছেই তো বাড়ছেই। বাংলাদেশ জাতীয় দলের কোচ কে হবেন তা নিয়ে জল্পনাকল্পনা থামছেই না। সেই দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। বাফুফেও তাঁকে নিয়ে আগ্রহী, কিন্তু বাজেট সেখানে বড় বাধা। আজ কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেই অপেক্ষা বাড়ছে।
২ ঘণ্টা আগে
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে পাঞ্জাব কিংস। পাঁচ ও ছয় নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস দুই দলেরই পয়েন্ট। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। আজ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারালে পয়েন্ট টেবিলের সেরা চারে জায়গা করে নেবে চেন্নাই। লক্ষ্ণৌর মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে
২ ঘণ্টা আগে
এলবিডব্লিউ আউটের পর রিভিউ নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলেও প্রাথমিক যে সিদ্ধান্ত আম্পায়ার দেন, সেটাই বহাল থাকে। আম্পায়ার আউট না দিলে সেটা ব্যাটারদের জন্য সৌভাগ্য। কিন্তু আউট দেওয়া হলে সেটা অনেক সময় ব্যাটারের ভোগান্তির কারণ হয়। রবিচন্দ্রন অশ্বিনের মতে আইপিএল থেকেই ক্রিকেটের এই নিয়ম
৩ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে দুই পাঞ্জাবের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান। এই লাইন শুনে অনেকের হয়তো মনে প্রশ্ন তৈরি হতে পারে পাঞ্জাবের দুটি ফ্র্যাঞ্চাইজি কি খেলছে? আসলে তা নয়। পাঞ্জাব কিংসের শুরুটা যত দাপটের সঙ্গে হয়েছিল, এখন শেষভাগে এসে মুখ থুবড়ে পড়েছে দলটি। দলের বাজে অবস্থায় নীতিনির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
৩ ঘণ্টা আগে