
ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ওপর ক্রিকেটপ্রেমীদের আশা-প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ভেন্যু বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট। ম্যাকাইতে দুই দিনেই হেরে গেল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। তাতে করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২১ বছর পর ঘটল এক বিরল ঘটনা।
সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করল অস্ট্রেলিয়া। এমন হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন তো ভেস্তে গেলই। ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়ে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার দুই ইনিংসে ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার বাজে রেকর্ডে নাম উঠে গেল বাংলাদেশের।
টেস্টে এই নিয়ে দুই ইনিংসেই ১০০-এর আগে অলআউট হওয়ার ঘটনা ঘটেছে ১৮ বার। সবশেষ এমনটা হয়েছিল ২০০৫ সালে। ২১ বছর আগে হারারেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৯ ও ৯৯ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। কিউইরা ম্যাচটা জিতেছিল ইনিংস ও ২৯৪ রানে। নিউজিল্যান্ড এক ইনিংসে ব্যাটিং করে তখন ৯ উইকেটে ৪৫২ রান করে ইনিংস ঘোষণা করেছিল।
সর্বপ্রথম দুই ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড করেছিল অস্ট্রেলিয়া। ১৮৮৮ সালে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ ও ৮২ রানে গুটিয়ে গিয়েছিল অজিরা। তবে অস্ট্রেলিয়া সেবার ইনিংসে হারেনি। ইংল্যান্ড জিতেছিল ১২৬ রানে। দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়ে যাওয়ার বিব্রতকর রেকর্ড সবচেয়ে বেশি পাঁচবার গড়েছে দক্ষিণ আফ্রিকা।
টেস্টে ইংল্যান্ড দুই ইনিংসে ১০০-এর আগে অলআউট হয়েছে তিনবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুইবার করে উভয় ইনিংসেই ১০০-এর আগে গুটিয়ে যাওয়ার ঘটনা একবার করে ঘটেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে। বাংলাদেশ, জিম্বাবুয়ের পাশাপাশি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা
টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচের হিসেবে সেরা পাঁচেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট। সর্বসাকল্যে এই টেস্টে খেলা হয়েছে ৭৫০ বল। যা এই তালিকায় চতুর্থ সর্বনিম্ন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সবচেয়ে কম বলে খেলা শেষ হয়েছে ২০২৪ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা। ৬৪২ দিনে শেষ হওয়া টেস্টে প্রোটিয়ারা জেতে ৭ উইকেটে।
| বল | জয়ী দল | পরাজিত দল | ভেন্যু | সাল |
|---|---|---|---|---|
| ৬৪২ | ভারত | দক্ষিণ আফ্রিকা | কেপটাউন | ২০২৪ |
| ৬৫৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | মেলবোর্ন | ১৯৩২ |
| ৬৭২ | ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ব্রিজটাউন | ১৯৩৫ |
| ৭৫০ | অস্ট্রেলিয়া | বাংলাদেশ | ম্যাকাই | ২০২৬ |
| ৭৮৮ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | লর্ডস | ১৮৮৮ |

ম্যাকাই টেস্টে ন্যূনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় দিনেই সফরকারীদের সঙ্গী হয়েছে ইনিংস এবং ৫১ রানের হার। আগেভাগেই ম্যাচ শেষ হওয়ায় বাকি তিন দিন ঘুমিয়ে কাটাতে চান নাজমুল হোসেন শান্তরা।
৪৩ মিনিট আগে
কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশেও পা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল। আজ ঢাকায় এসে তারা প্রথমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। এরপর জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখার কথা রয়েছে তাদের। বাফুফের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্রয়ের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
ভেন্যু বদলে যেতেই বদলে গেল দৃশ্যপট। ডারউইনে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পর ম্যাকাইতে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। ফলাফল—মাত্র পাঁচ সেশনেই ইনিংস এবং ৫১ রানের হার। এমন লজ্জাজনক হারের পর উইকেট নিয়ে আলাদাভাবে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে