
চতুর্থ দিন শেষে একটা বিষয় নিশ্চিত ছিল– মাউন্ট মঙ্গানুই টেস্ট হারছে না নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের জন্য সর্বোচ্চ প্রাপ্তি হতে পারতো কেবল ড্র। এজন্য পুরো দিন উইকেটে টিকে থাকতে হতো। কিন্তু সেটাও হতে দিলেন না জ্যাকব ডাফি। এই পেসারের বোলিং তোপে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে ক্যারিবীয়রা।
রানের হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। আগের সবচেয়ে বড় জয়টি ছিল ২৪০ রানের। ২০১৭ সালে হ্যামিল্টনে দ্বীপ দেশটিকে এই ব্যবধানে হারিয়েছিল ব্ল্যাক ক্যাপসরা। মাউন্ট মঙ্গানুইতে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। ড্র দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকেরা।
৪৬২ রানের জবাবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৪৩ রান। ব্র্যান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামেন। জয়ের জন্য এদিন ৮৮ ওভারে ৪১৯ রান দরকার ছিল সফরকারীদের। বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। এদিন আর মাত্র ৯৫ রান যোগ করে ১৩৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫১ রানে হারায় ১০ উইকেট।
দলটির হয়ে লড়াই করেছেন কেবল কিং। ৬৭ রান করেন এই ওপেনার। বাকিদের কেউই ২০ এর কোটায় যেতে পারেননি। জন ক্যাম্পবেল ১৬ ও টেভিন ইমলাচ করেন ১৫ রান। প্রথম ইনিংসে ৮৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন ডাফি। এবার আরও বিধ্বংসী এই পেসার। মাত্র ৪২ রানেই ৫ ব্যাটারকে ফেরান তিনি। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডাফি। ২৩ রানে ৩ উইকেট নেন এজাজ প্যাটেল।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৯ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৯ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
১০ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে