সানিয়া মির্জা এখন শোয়েব মালিকের জীবনে অতীত। এরই মধ্যে দুজনের হয়ে গেছে বিচ্ছেদ। বিচ্ছেদ হলেও তা নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেই আলোচনার মধ্যেই এক রহস্যজনক পোস্ট দিলেন সানিয়া মির্জা।
আয়নার সামনে দাঁড়িয়ে সানিয়া গত রাতে এক ছবি পোস্ট করেছেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত রাতে পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা। পোস্টে ক্যাপশন দিয়েছেন, ‘প্রতিফলন’। যদিও এমন পোস্টে কী বোঝাতে চেয়েছেন, তা সানিয়া নিজেই বলতে পারবেন। ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রায় ৪ লাখ রিঅ্যাকশন পড়েছে তাঁর পোস্টে। হয়েছে একের পর এক মন্তব্যও। এর মধ্যে এক জন মন্তব্য করেছেন, ‘শোয়েব মালিক হেট বাটন’।
সানিয়া-মালিকের বিচ্ছেদ প্রসঙ্গে গত সপ্তাহেই খোলাসা করেছেন সানিয়ার বোন আনাম মির্জা। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২১ জানুয়ারি এক বিবৃতি দিয়েছেন আনাম। টিম সানিয়া ও মির্জা পরিবারের পক্ষ থেকে তিনি বলেন, ‘সানিয়া সব সময়ই নিজের ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। অবশেষে আজ মনে হলো যে ঘটনা শেয়ার করা দরকার। শোয়েব ও তার (সানিয়া) কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে। শোয়েবের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে ভক্ত-সমর্থকদের কাছে আমার অনুরোধ, তাকে নিয়ে যেন কেউ কোনো গুঞ্জন না ছড়ায়। সানিয়ার জীবনের প্রাইভেসি রক্ষার্থেই তাই অনুরোধ করছি।’
ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছিলেন মালিক। ২০ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে চমকে দেন তিনি। চমকে দেওয়া খবরটি হচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন মালিক। নতুন স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন পাকিস্তানি অলরাউন্ডার। নতুন বিয়ের ঘোষণার দিনই মাইলফলক ছুঁয়েছেন মালিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলে পাকিস্তানি অলরাউন্ডারের রান এখন ১৩০২২।
তবে তিন ম্যাচ খেলে হঠাৎই ফরচুন বরিশালের জার্সিতে তাঁর বিপিএল অভিযান এখানেই শেষ হয়ে যায়। পারিবারিক সমস্যার কারণে টুর্নামেন্টের অংশ হতে পারবেন না বলে ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন তিনি। তাঁর না খেলার বিষয়ে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, হঠাৎ পারিবারিক কারণে দেশে ফিরেছেন মালিক। কিন্তু যাওয়ার সময় না ফেরার কোনো কথা ছিল না। তবে দেশে ফিরে মালিক জানিয়েছেন, পারিবারিক কারণে এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তাঁর।
আরও পড়ুন:

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১০ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১২ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১২ ঘণ্টা আগে