দিল্লি ক্যাপিটালসের সঙ্গে শেষ হলো রিকি পন্টিংয়ের পথচলা। ২০১৮ সাল থেকে সাত মৌসুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলটির প্রধান কোচ ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক।
পন্টিংয়ের অধীনে দিল্লির বড় অর্জন বলতে সংযুক্ত আরব আমিরাতে ২০২০ আইপিএলে রানার্সআপ হওয়া। ২০২১ সালে লিগ পর্বে সবার চেয়ে বেশি পয়েন্ট অর্জন করেও ফাইনালে পোঁছাতে পারেনি তারা। ২০২০,২০২১ ও ২০১৯ সালে প্লে-অফ খেলেছে, এ ছাড়া কোনো টুর্নামেন্টে সেভাবে সুবিধা করতে পারেনি দিল্লি। ২০১৮ সালে পয়েন্ট টেবিলে অষ্টম, ২০২২ সালে পঞ্চম, ২০২৩ সালে নবম এবং ২০২৪ সালে ষষ্ঠ হয়েছিল তারা।
পন্টিংকে নিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছে দিল্লি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে, ‘প্রিয় রিকি, প্রধান কোচ হিসেবে আপনার যাত্রা শেষ হচ্ছে, সেটা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আপনি আমাদের চারটি বিষয় বলতেন—যত্ন, অঙ্গীকার, মনোভাব এবং চেষ্টা। যে চারটি বিষয়ই আমাদের সাতটি মৌসুমে সব থেকে ভালোভাবে তুলে ধরে।’
পন্টিংকে ধন্যবাদ জানিয়ে আরও লিখেছে ফ্র্যাঞ্চাইজিটি, ‘কোচ, সবকিছুর জন্য ধন্যবাদ। ঠিক যেমনভাবে আপনি প্রায় বলতেন আজ এখানে ছেড়ে দেওয়া যাক, একটি বিয়ার নেওয়া যাক, আগামীকাল কাজ করতে ফিরে যাই, হ্যাঁ?’
পন্টিংয়ের উত্তরসূরি অবশ্য এখনো ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। তবে তারা এরই মধ্যে একজন কোচ চূড়ান্ত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। পন্টিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৬ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে