শেষ ১২ বলে দরকার ছিল ৩৩ রান। সেই সমীকরণ আর মেলানো সম্ভব হয়নি দুর্দান্ত ঢাকার। হেরেছে ১০ রানে। এ নিয়ে টানা ১১ ম্যাচ হারলেন তাসকিন আহমেদরা। আর এ জয়ে এবারের বিপিএলের প্লে অফের আশও বাঁচিয়ে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চারে ওঠে এসেছে তারা। সমান পয়েন্ট আজ দিনের প্রথম ম্যাচে জয় পাওয়া ফরচুন বরিশালেরও। তবে তারা এক ম্যাচ কম খেলেছে।
ঢাকা যা একটু রোমাঞ্চ ছড়াতে পারল আজ। তবে জয়ে ফেরা হয়নি। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা থেমে যায় ৫ উইকেটে ১৪৯ রানে। জয়ের জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল ঢাকার। তবে ১৮ বলে অপরাজিত ৩১ রানের জুটি গড়লেও সমীকরণ মেলাতে পারেননি অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত (২৯*) ও উইকেটরক্ষক ইরফান শুক্কুর (১৪*)। শুভাগত হোমের অফব্রেকে ৯ রানে ২ উইকেট হারিয়ে বসা ঢাকাকে জয়ের স্বপ্ন দেখান মূলত অ্যালেক্স রোজ। দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন তিনি। ওপেনার মোহাম্মদ নাইম করেন ২৯ রান।
এর আগে চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলেই মোসাদ্দেকের বলে বিদায় নেন ওপেনার সৈকত আলী (০)। দলীয় ২৪ রানে হারায় জশ ব্রাউনকেও (১১)। তবে শুরুর এই ধাক্কাতেও কাবু হয়নি তারা। ঢাকার বিপক্ষে ঠিকই লড়াইয়ের পুঁজি পায়। চট্টগ্রামকে খাদ থেকে টেনে তোলেন তানজিদ হাসান তামিম ও উইকেটরক্ষক টম ব্রুস। তৃতীয় উইকেটে দুজনে ৬৮ বলে করেন ৯৫ রানের জুটি।
ব্রুস ২ রানের জন্য ফিফটি বঞ্চিত হলেও তানজিদ খেলেছেন ৭০ রানের ইনিংস। তাঁর ৫১ বলের ইনিংসটিতে ছিল ১ চার ও ৫ ছয়। তবে শেষ দিকে চট্টগ্রামের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয় পেয়েছিল ঢাকা। এরপর আর একটি ম্যাচও জেতেনি তারা। সেই টানা ১১ হারে ২ পয়েন্ট নিয়ে বিপিএল শেষ করল দুর্দান্ত। ঢাকা।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৭ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৮ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে