৪৫৪ দিন পর আইপিএল দিয়ে মাঠে ফিরলেন। তবে প্রত্যাবর্তন রাঙানো হলো না ঋষভ পন্তের। আশা জাগিয়েও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফিরলেন ১৩ বলে ২ চারে ১৮ রান করে। স্ট্রাইকরেট—১৩৮.৪৬।
আজ চণ্ডীগড়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে দিল্লি। দুই অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার (২৮) ও মিচেল মার্শের (২০) ওপেনিং জুটিতে ৩৯ রান পায় তারা। সেই জুটি ভাঙেন আর্শদীপ সিং। ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে মার্শকে ফিরিয়ে।
স্কোরবোর্ডে আর ৩৫ রান জমা পড়তেই ফেরেন ওয়ার্নারও। এরপর আইপিএলে অভিষিক্ত শাই হোপ ৩৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন। পন্তের সঙ্গে ১৬ বলে ২০ রানের জুটি গড়েন তিনি। তবে সুন্দর শুরুর পর মিডল অর্ডার ব্যর্থ দিল্লির। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলে ২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। তবে সড়ক দুর্ঘটনায় পড়ায় ২০২৩ আইপিএল খেলতে পারেননি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ দুর্ঘটনার শিকার হোন ভারতের এই উইকেটরক্ষক। মারাত্মক আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দিল্লি থেকে বাড়ি ফেরার পথে হরিদ্বারের ররকিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে পন্তের গাড়ি। ররকির স্থানীয় এক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়ার তাঁকে দেরাদুনের একটি হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হওয়ার পর লম্বা সময় ধরে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয় তাঁকে।
আজ আইপিএলের ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আগে পন্ত সবশেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু সেই টেস্টে দুই ইনিংসে তিনি করেছিলেন ৯৩ ও ৯ রান।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে