
এক টেস্টে জোড়া সেঞ্চুরি আগেও দেখেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত প্রায় দুই বছর আগে সেই ক্লাবে নাম লেখান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে গলে জোড়া সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়লেন তিনি। বাংলাদেশের কোনো অধিনায়কই এর আগে এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। এই রেকর্ডে নাম লেখানোর কথা আগে থেকে জানতেন না শান্ত।
বাংলাদেশ অধিনায়কের কীর্তি গড়ার ম্যাচটি ইতি টেনেছে ড্রয়ে। গলে পাঁচদিনের লড়াইয়ে বেশ কয়েকবারই বাগড়া দেয় বৃষ্টি। ম্যাচের ব্যবধানও তাই প্রকৃতি গড়ে দিয়েছে। শান্তর কাছে অবশ্য ম্যাচটি মনে রাখার মতো। প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে খেলেন ১৯৯ বলে ১২৫ রানের ইনিংস।
ম্যাচসেরা হওয়ার পর শান্তকে শুরুতেই প্রশ্ন করা হয় রেকর্ড নিয়ে। তিনি বলেন, ‘আমি জানতাম না (রেকর্ডের ব্যাপারে), তবে দলের হয়ে অবদান রাখতে পেরে ভালো লেগেছে। তিন উইকেট হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। মুশফিক ভাই যেভাবে আমার সঙ্গে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত।’
শ্রীলঙ্কায় যাওয়ার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসেও ঘাটতি ছিল, যা অস্বীকার করেননি শান্ত, ‘ (জিম্বাবুয়ে সিরিজের পর) আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল না, তবে প্রস্তুতি ছিল দুর্দান্ত, এই সিরিজে অনেকবারই দৃঢ় মানসিকতা দেখিয়েছি।’
বৃষ্টি বাগড়া না দিলে আরও আগেই ইনিংস ঘোষণা করতেন শান্ত। তিনি বলেন, ‘হ্যাঁ (আগে ইনিংস ঘোষণা করা যেত), কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে এল এবং পরিকল্পনাও বদলে গেল। আমরা তো সেটা নিয়ন্ত্রণ করতে পারি না।’
দ্বিতীয় ইনিংসে ১০ রানের লিড পেয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এর পেছনে মূল কৃতিত্ব নাঈম হাসানের। ১৪১ রান খরচে ৫ উইকেট শিকার করেন তিনি। তাঁর প্রশংসায় শান্ত বলেন, ‘ (ইনিংস ঘোষণার পর) তাইজুল ও নাইম খুবই ভালো বোলিং করেছে। এই কন্ডিশনে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছে নাঈম। কম্বিনেশনের কারণে খুব বেশি খেলার সুযোগ পায়নি এর আগে, তবে তার পরিশ্রম করার মানসিকতা দুর্দান্ত এবং আজ সে দেখিয়েছে, সে কতটা ভালো।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে