
ক্যারিয়ারের সপ্তম টেস্ট খেলতে নেমে প্রথম ফিফটির দেখা পেলেন আব্দুল মালিক। অর্ধশতকের পর ক্রিজের অপরপ্রান্তে থাকা রহমত শাহ এগিয়ে এসে তাঁকে বুকে জড়িয়ে নেন। ডাগআউট থেকে সতীর্থ এবং কোচিং স্টাফরাও করতালি দিয়ে এই ব্যাটারকে স্বাগত জানান। মালিকের ফিফটির খুশিটাই হয়ে থাকল দ্বিতীয় সেশনে আফগানিস্তানের প্রতিচ্ছবি।
আবুধাবি টেস্টে বাংলাদেশের করা ৩৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। এই সেশনে সফরকারীদের ওপর আধিপত্য দেখিয়েছে আফগানরা।
রান তাড়ায় বাংলাদেশের ভুলে নতুন জীবন পেয়েও ভালো কিছু করতে পারেননি সাদিকুল্লাহ অতল। ১৭ রান করা এই ওপেনারকে তানজিদ হাসান তামিমের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। ৩০ রানে প্রথম উইকেট হারানোর আফগানিস্তান ৩৪ রানে ১ উইকেট হারিয়ে লাঞ্চে যায়।
দ্বিতীয় সেশনেও ১ উইকেট হারিয়েছে আফগানিস্তান। এই সেশনে বাংলাদেশের প্রাপ্তি কেবল শহিদুল্লাহর উইকেট। ২ বাউন্ডারিতে ২০ রান করে ইবাদত হোসেনের বলে আউট হন তিনি। প্যাভিলিয়নের পথ ধরার আগে দ্বিতীয় উইকেটে মালিককে নিয়ে ৩৪ রান যোগ করেন শহিদুল্লাহ। সেশনের বাকিটা সময় হেসেখেলা পার কাটিয়েছে আফগানিস্তান। শহিদুল্লাহর বিদায়ের পর রহমতকে নিয়ে রানের চাকা সচল রাখেন মালিক। সাবলীল ব্যাটিংয়ে ইনিংস বড় করছেন তিনি।
প্রথম ফিফটি তুলে নেওয়া মালিক অপরাজিত আছেন ৬০ রানে। তাঁর সঙ্গে ৩৩ রান নিয়ে শেষ সেশনের খেলা শুরু করবেন রহমত। তৃতীয় উইকেটে নিরবচ্ছিন্ন ৬৭ রানের জুটি গড়েছেন দুজন। এই সেশনে ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে আফগানিস্তান। বাংলাদেশের চেয়ে এখনো ২১৫ রান পিছিয়ে আছে তারা।

আন্তর্জাতিক বিরতির পর যেন গোল উৎসবে মেতে উঠল দেশের ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে দুই দিন মিলিয়ে ৬ ম্যাচে গোল হয়েছে ৩২টি। ম্যাচ প্রতি গোল হয়েছে ৫ এরও বেশি। তাতে অবশ্য বড় অবদান ফর্টিস এফসি, বসুন্ধরা কিংস, পুলিশ এফসি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে তারা। এ
২ মিনিট আগে
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই পুরস্কার জয়ের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পেয়ে হতাশ ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফরাসি ওয়েবসাইট ফুট মার্কাতো।
২৭ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি আলিস আল ইসলামের। তবে আরও আগেই টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন তিনি।
২ ঘণ্টা আগে
আগের দিন আনুষ্ঠানিক ফটোসেশন, বিকেলে অনুশীলন—সবই হয়েছে পরিকল্পনামতো। কিন্তু ওড়াল দেওয়ার আগে জানা গেল, ভিসা না পাওয়ায় আপাতত ওমান যাওয়া হচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে নির্ধারিত সফর স্থগিত হওয়ার ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রি
৩ ঘণ্টা আগে