আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের এই ম্যাচে বাংলাদেশ একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। আর বাদ পড়েছেন দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম।
গত পরশু সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ রানে জিতলেও ম্যাচের ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অনেক ভুল করেছিল বাংলাদেশ। আজ ভুলগুলোর পুনরাবৃত্তি না করারই চেষ্টা করবে বাংলাদেশ। মোস্তাফিজ ২ উইকেট পেলেও বিলিয়েছেন ৩১ রান। শরীফুল অবশ্য ভালো বোলিংই করেছিলেন। ৩.৪ ওভারে ২১ রানে পেয়েছিলেন ৩ উইকেট।
অবশ্য পারফরম্যান্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের কাছে এই সিরিজটা পরীক্ষা-নিরীক্ষাই বেশি প্রাধান্য পাচ্ছে। সবাইকে বাজিয়ে দেখতেই হয়তো মোস্তাফিজ-শরীফুলকে বসিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছে তাসকিন-ইবাদতকে। সর্বশেষ এশিয়া কাপেও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দুজনই।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৫ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে