চার বছর পর ২৭ আগস্ট আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টটিকে কেন্দ্র করে একে একে সব দল নিজেদের তালিকা ঘোষণা করছে। গতকাল বাংলাদেশও সাকিব আল হাসানের অধিনায়কত্বে দল ঘোষণা করেছে। তবে এশিয়া কাপে সবার নজর থাকছে ২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচে। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী ও মতামত দিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছেন।
এবার এশিয়া কাপের ম্যাচটি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের পেসার আকিব জাভেদও। তিনি জয়-পরাজয়ের ভবিষ্যদ্বাণী না করে পার্থক্য খুঁজেছেন দল দুটির মধ্যে। তিনি মনে করেন ভারত-পাকিস্তান ম্যাচে বড় পার্থক্য গড়ে দেবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাকিস্তান দলে হার্দিকের মতো কোনো অলরাউন্ডার নেই বলেছেন বিশ্বকাপজয়ী এই পেসার।
পাকিস্তানের স্থানীয় এক সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন আকিব। পাকিস্তানের সাবেক এই পেসার বলেছেন, ‘দুই দলের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাটিংয়ের গভীরতায়। ভারতের ব্যাটিং লাইন খুবই অভিজ্ঞ। নিজের দিনে যেমন রোহিত শর্মা ভারতকে একাই ম্যাচ জেতাতে পারেন, তেমনি বলা যায় পাকিস্তানি ব্যাটার ফকর জামানের ক্ষেত্রেও। তবে ভারত-পাকিস্তানের মিডল অর্ডারে পার্থক্য আছে। তাদের অলরাউন্ডাররা ম্যাচের পার্থক্য গড়ে দেবেন। কারণ পাকিস্তান দলে হার্দিকের মতো কোনো অলরাউন্ডার নেই।’
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার চিরপ্রতিদ্বন্দ্বীরা মুখোমুখি হয়েছেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে ভারতকে হারিয়েছে। এবার একই মাঠে দল দুটি লড়াইয়ে নামছে।

চোটের কারণে বাবর আজমকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমেছে পাকিস্তান। দলের অন্যতম সেরা তারকাকে ছাড়া খেলতে নেমে ইংলিশদের পেস তোপের সামনে মুখ থুবড়ে পড়ল সফরকারী দলের ব্যাটিং লাইন।
৩ ঘণ্টা আগে
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়াকে নিয়ে এলো আইএফএডি পিলো চিপস। বাংলাদেশ সফরে এসে আইএফএডি পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নস লিগ (ডিআইএসসিএল) ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে অংশ নেন সাবেক এই তারকা। তাঁর উপস্থিতি ও বক্তব্যে অনুপ্রাণিত হন
৩ ঘণ্টা আগে
১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।
৩ ঘণ্টা আগে
আগামী ২৩ আগস্ট কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে ভারত ও শ্রীলঙ্কা। সে ম্যাচে কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমালকে পাবে না শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কার খেলাও অনিশ্চিত। চোট পাওয়ায় প্রথম পছন্দের এই তিন ব্যাটারকে ছাড়াই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামতে হতে পারে তাদের।
৪ ঘণ্টা আগে