
আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারত।
পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ।
আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অর্থে প্রতিশোধের মিশন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেন জ্যোতিরা। ভারতের করা ১৪৯ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অনুমিতভাবেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি।
দুই দলের একাদশ
ভারত: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়
বাংলাদেশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা।
১১ মিনিট আগে
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ঢাকার ব্যস্ততা পেরিয়ে এখন জাকার্তার মাটিতে বাংলাদেশ ফুটবল দল। ফিফা আসিয়ান কাপের অভিষেক আসর সামনে রেখে আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে পৌঁছেছে টমাস ডুলির দল। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে