Ajker Patrika

বাংলাদেশের জালে চীনের ১৩ গোল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের জালে চীনের ১৩ গোল
চীনের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে চীন। চতুর্থ মিনিটে ঝং জিয়াকির গোল দিয়ে শুরু হয় স্কোরিং। এরপর ১২ ও ১৮ মিনিটে চেন ইয়াং দুটি গোল করেন। ১৩ মিনিটে লি হংয়ের গোলে ব্যবধান আরও বাড়ে। একই মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ঝং জিয়াকি। প্রথম কোয়ার্টারেই চীন এগিয়ে যায় ৪–০ ব্যবধানে।

দ্বিতীয় কোয়ার্টারেও বাংলাদেশের জন্য স্বস্তি ফেরেনি। ২৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ঝাং ইং গোল করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে নিজের তৃতীয় গোলটি করেন ঝং জিয়াকি। ৩২ মিনিটে ফিল্ড গোল করেন মা নিং। তাতে বিরতিতে ৭–০ ব্যবধানে এগিয়ে থাকে চীন।

বিরতির পরও একই চিত্র। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ইয়াং লিউর গোলে চীনের লিড দাঁড়ায় ৮–০। ৩৮ মিনিটে জু মেইরং গোল করলে ব্যবধান হয় ১০–০। এরপর ৪১ মিনিটে চেন ই গোল করে ব্যবধান আরও বাড়ান।

শেষ কোয়ার্টারে চীনের হয়ে আরও দুটি গোল করেন জু মেইরং ও চেন ই। ৫১ ও ৫৭ মিনিটের ওই দুই গোলেই ১৩–০ ব্যবধানের জয় নিশ্চিত করে চীন।

পুরো ম্যাচে চীন ১৫টি পেনাল্টি কর্নার ও দুটি পেনাল্টি স্ট্রোক আদায় করে। বাংলাদেশ কোনো পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোক পায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত