
লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। সেভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে একুশ শতকে লা লিগার কোনো মৌসুমের প্রথম সাত ম্যাচে গোল করার দিক থেকে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন তিনি।
সেভিয়ার মাঠে শনিবার রাতে শুরুতে পিছিয়ে পড়ে বার্সা। র্যামন সানচেজ স্টেডিয়ামে ১৯ মিনিটে ইউসুফ ফোফানার গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। চার মিনিট পরই রাফিনিয়ার গোলে সমতায় ফেরে বার্সা। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তারকা ফুটবলার। অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
লা লিগার চলতি মৌসুমে এটা বার্সার টানা সপ্তম জয়। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলেছে মাদ্রিদের ক্লাবটি।
সেভিয়ার বিপক্ষে হ্যাট্রট্রিকের পর এবারের লা লিগায় রাফিনিয়ার গোলসংখ্যা এখন ১২। অপটার তথ্য অনুযায়ী, একুশ শতকে লা লিগার প্রথম সাত ম্যাচে মেসির চেয়ে বেশি গোল করেছেন তিনি। এই সময়ে রাফিনিয়ার চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর।
২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত ম্যাচে ১৩ গোল করেছিলেন রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগও তৈরি হয়েছিল রাফিনিয়ার সামনে। তবে ৭৬ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নেন ফ্লিক। ফলে রোনালদোর রেকর্ড স্পর্শ কিংবা ছাড়িয়ে যাওয়া হয়নি রাফিনিয়ার।
বার্সার হয়ে সেরা সময় পার করছেন রাফিনিয়া। নাম্বার নাইনের ভূমিকায় দারুণভাবে মানিয়ে নিয়েছেন তিনি। লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ ছাড়া চলতি মৌসুমে প্রতি ম্যাচেই গোল করেছেন। টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করলেন তিনি।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়েও ইতিবাচক রাফিনিয়া। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। সাধারণ সভায় স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি রয়েছে।
নতুন চুক্তি হলে ২০৩০ সাল পর্যন্ত বার্সায় থাকবেন রাফিনিয়া। ক্লাব ও শহরে নিজেকে থিতু মনে করেন তিনি। সম্প্রতি রাফিনিয়া জানিয়েছেন, স্প্যানিশ ক্লাবটির জার্সি গায়েই ক্যারিয়ার শেষ করতে চান তিনি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ম্যানচেস্টারে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ভারতকে পেছনে ফেলে আবারও এক নম্বরে উঠে এসেছে ইংলিশরা।
১১ মিনিট আগে
আরও একটি সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে টস জিতেছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
চীনের বিপক্ষে এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের শুরুটা হলো বড় হার দিয়ে। পুল ‘এ’-এর ম্যাচে আজ চীনের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
ঢাকার ব্যস্ততা পেরিয়ে এখন জাকার্তার মাটিতে বাংলাদেশ ফুটবল দল। ফিফা আসিয়ান কাপের অভিষেক আসর সামনে রেখে আজ সকালে ইন্দোনেশিয়ার রাজধানীতে পৌঁছেছে টমাস ডুলির দল। সিঙ্গাপুরে প্রায় তিন ঘণ্টার ট্রানজিট শেষে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে