
ব্রাইডন কার্স ইস্যুতে তোলপাড় ইংল্যান্ডের ক্রিকেট। মাঠের চেয়ে মাঠের বাইরে এমন ঘটনা বেশি হওয়ায় যেমন বিব্রত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), পাশাপাশি জো রুট-মাইকেল ভনের মতো তারকা ক্রিকেটাররাও বিরক্ত। এবার কার্সের নাইটক্লাব-কাণ্ড নিল ভিন্ন মোড়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য।
হাতকড়া পরা অবস্থায় কার্সের ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনা জোরালো হয়ে ওঠে। শুরুতে তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল। এবার ইংল্যান্ডের তারকা পেসারের বিরুদ্ধে এসেছে মারধরের অভিযোগ। গতকাল রাতে এক বিবৃতিতে ডার্বিশায়ার পুলিশ বলেছে, ‘ডার্বি শহরের কেন্দ্রে মারধরের অভিযোগের তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত চলছে।’
হেডিংলিতে প্রথম টেস্টে সুযোগ না পাওয়ায় কার্স কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলছিলেন। শনিবার রাতের নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনায় ৩১ বছর বয়সী কার্সকেই ওই ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। সেদিন ডারহামের হয়ে দুর্দান্ত বোলিং করে দলকে জয়ে নেতৃত্ব দেওয়া বেন স্টোকস এবং ম্যাথু পটসকেও ভিডিওতে দেখা যায়। তবে পটস-স্টোকসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। এরপর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ডার্বির একটি নাইটক্লাবের সামনে থেকে কার্সের হাতে হাতকড়া পরিয়ে চার পুলিশ কর্মকর্তা নিয়ে যাচ্ছেন।
কার্সের ঘটনা গত এক বছরে ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে ঘিরে মাঠের বাইরের বিব্রতকর ঘটনার এটি সর্বশেষ উদাহরণ। এর ফলে দলের সঙ্গে অ্যালকোহল-সংক্রান্ত সংস্কৃতি ও সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। গত শীতকালীন সফরগুলোতেও মাঠের বাইরের বিভিন্ন ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এর মধ্যে ছিল ওয়েলিংটনে হ্যারি ব্রুক ও একটি নাইটক্লাবের নিরাপত্তাকর্মীর মধ্যকার ঘটনা এবং অ্যাশেজের মাঝপথে ক্রিকেটারদের মদ্যপান। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হেরেছে।
নাইটক্লাবের ঘটনা সামনে আসার পর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দল থেকে কার্সকে বাদ দেওয়া হয়। গত পরশু ভন বিবিসি রেডিও ফাইভ লাইভে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন ঘটনা (কার্সকে বাদ দেওয়া) ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
এ বছরের সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটাই কার্সের আন্তর্জাতিক ক্রিকেটের সবশেষ কোনো ম্যাচ। কার্সের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে হেডিংলিতে প্রথম টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ১০৩ রানে জিতেছে। ম্যাচটি শেষ হয়েছিল তিন দিনে। বৃহস্পতিবার লর্ডসে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। তৃতীয় তথা শেষ টেস্টের ভেন্যু এজবাস্টন। ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে শেষ টেস্ট।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে বাংলাদেশের শুরুটা ঐতিহাসিক হলেও শেষটা সেভাবে হয়নি। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ভরাডুবি হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। সদ্য সমাপ্ত সিরিজ থেকে শিখে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছে শান্তর দল।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত যে দুইবার ভারত রান তাড়া করে জিতেছে, দুটিই লঙ্কানদের মাঠে। ২০০২ সালে ক্যান্ডিতে ভারত জিতেছিল ৭ উইকেটে। এরপর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০১০ সালে কলম্বোর পি সারা ওভালে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত।
২ ঘণ্টা আগে
ভয়াবহ এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। বন্যা-ভূমিধসে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এশিয়ার দেশটির এমন প্রাকৃতিক দুর্যোগে হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগে