‘কতটুকু পথ পেরোলে পথিক হওয়া যায়’—কবীর সুমনের বিখ্যাত এই গানের উত্তর যেন অবশেষে পেয়েছে লেভারকুজেন। একটা বুন্দেসলিগা জিততে ১২০ বছরের পথ হাঁটতে হয়েছে তাদের। বায়ার্ন মিউনিখের টানা ৯ বছরের আধিপত্য গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেটিও আবার লিগে ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে।
পথিকের স্বীকৃতি মিললেও পথচলা থামেনি লেভারকুজেনের। আসলে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতেই পারছে না কোনো দল। এখন পর্যন্ত সব মিলিয়ে টানা ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোপের লিগগুলোর ৫৯ বছরের ইতিহাস ভেঙে দিয়েছে জাবি আলোনসোর দল। টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই আর কোনো দলের। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ ম্যাচ বেনফিকার, ১৯৬৪-৬৫ মৌসুমে।
১২০ বছরের দীর্ঘ ইতিহাসে যাদের শোকেসে দুটি শিরোপার ঠাঁই হয়েছিল, এত দিন সেই লেভারকুজেনের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। মৌসুমের দ্বিতীয় শিরোপা জিততে আজ ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার মুখোমুখি হবে দীর্ঘ সময় ধরে ‘নেভারকুজেন’ বদনাম পাওয়া জার্মান ক্লাব।
বায়ার্ন-বরুসিয়া ডর্টমুন্ড-রোমার মতো ক্লাবরা যা পারেনি, তা কি আজ পারবে আতালান্তা? মৌসুমের প্রথম হারের তিক্ত স্বাদ দিতে পারলে নিজেদের দীর্ঘ শিরোপাখরাও ঘুচবে তাতে। ডাবলিনে সেই দায়িত্বটাই আজ নিতে হবে আতালান্তার কোচ জিয়ান পিয়েরো গাসপিয়েরিনিকে। শীর্ষ পর্যায়ে ৬১ বছর ধরে কোনো শিরোপার মুখ দেখে না আতালান্তা। শোকেসে জায়গার অভাব না থাকলেও দীর্ঘ শিরোপাখরায় ধুলার আস্তরণে যেন তা পূর্ণ হয়ে আছে। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে একমাত্র শিরোপা কোপা ইতালিয়ায় আটকে আছে তারা। ২০১৬ সালে গাসপিয়েরিনো দায়িত্ব নেওয়ার পর তিনবার কোপা ইতালিয়ার ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয় আতালান্তাকে। এ মৌসুমেই সবশেষ ক্ষতটি দিয়েছে জুভেন্টাস।
অ্যাটাকিং ফুটবলের পসরা সাজিয়ে এবার লিভারপুল-মার্শেইয়ের মতো দলগুলোকে পেছনে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে আতালান্তা। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে গাসপিয়েরিনো তাই শ্রেষ্ঠত্বেই চোখ রাখছেন। কখনো শীর্ষ পর্যায়ে শিরোপাজয়ের স্বাদ না পাওয়ায় ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘এটাই কি আমার ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য? হ্যাঁ, কৃতিত্ব এবং মর্যাদার দিক থেকে অবশ্যই। আমরা যদি শিরোপা জিততে পারি, ভীষণ খুশি হব।’
গাসপিয়েরিনোর ফুটবলদর্শনকে সমীহ করছেন আলোনসোও। ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘ম্যাচ নিয়ে তাঁর পরিষ্কার পরিকল্পনা আছে। দৃঢ় মানসিকতা এবং দুর্দান্ত মানসম্পন্ন এক দল আতালান্তা। তারা শীর্ষপর্যায়ের দল।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে