পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতেই পারেননি শরীফুল ইসলাম। এবার সেই শরীফুলকে বিশ্রাম দিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ। এই টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছেন জাকের আলী অনিক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। ১৬ সদস্যের দলে জাকেরের নামটাই বড় চমক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ১৭ ম্যাচ খেললেও টেস্টে কোনো ম্যাচ খেলেননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৪১.৪৭ গড়ে করেছেন ২৮৬২ রান। ৪ সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৯ ফিফটি। কদিন আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭২ রানের ইনিংস খেলেছেন জাকের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়ের সঙ্গে থাকছেন আরও দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম দুই নায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ আছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে।
স্পিন ও পেস আক্রমণের সমন্বয় বাংলাদেশ রেখেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। দুই স্পিন বোলিং অলরাউন্ডার সাকিব-মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনাররা। পেস আক্রমণে তাসকিন আহমেদের সঙ্গে থাকছেন নাহিদ রানা, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলী অনিক

ঘরের মাঠে বিশ্বকাপ। অথচ বড় সংগ্রহ তুলতে হিমশিম খেল শ্রীলঙ্কা। শেষ দিকে কামিন্দু মেন্ডিসের ঝড়ে লড়াকু সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকেরা। একসময় কোণঠাসা হয়ে পড়লেও আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রানে থামে তারা। প্রথম ইনিংসেই বাজে এক রেকর্ডে নাম উঠে গেল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের।
৩ ঘণ্টা আগে
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। ট্রাম্প কর্তৃক বর্ধিত শুল্কের প্রভাব পড়েছে ভারত-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কেও। দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নয়নে এখন কাজে লাগানো হচ্ছে ক্রিকেটকে।
৫ ঘণ্টা আগে
স্কোরবোর্ডে ১৮৪ রান বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটে আহামরি কিছু না ঠিকই। তবে নেপালের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের জন্য এটা একটু কঠিনই। তার ওপর প্রতিপক্ষ যখন হয় ইংল্যান্ড, তখন চাপ থাকাটাই স্বাভাবিক। বিশ্বকাপের সময় সেই স্নায়ুচাপ আরও বেড়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ ইংল্যান্ডের সঙ্গে শেষ বল পর্যন্ত
৭ ঘণ্টা আগে
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি অপরাজেয়র। কিন্তু সালেহীন রিফাত সাদের ঝোড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রেখেছিল দলটির। শেষ পর্যন্ত সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের ফাইনালে অগ্রণীকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে তাওহীদ খানের দল।
৭ ঘণ্টা আগে