নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেখিয়েছে দারুণ এক ভিন্নতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ফুটেজ প্রকাশ করে, বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েকজন প্রবাসীর মুখে ঘোষিত হলো বিশ্বকাপ দল। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের রেমিট্যান্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও তাঁদের গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে নিয়ে এসেছে সামনে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশেই। সরকার পরিবর্তন ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আইসিসি ভেন্যু সরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের কাছেই।
সেসব হতাশা অবশ্য দূর হয়ে যেতে পারে, যদি নিগার সুলতানা জ্যোতিরা মাঠের খেলায় অসাধারণ কিছু করে ‘ধাঁধার’ উত্তর মিলাতে পারেন! ২০১৪ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের জয় যেন সোনার হরিণ। তারপর কুড়ি ওভারের চারটি বিশ্বকাপে ১৬টি ম্যাচ খেলেছে তারা, হারের বৃত্ত থেকে আর বের হওয়া গেল না।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন অবশ্য আশাবাদী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বছরের জয়খরা এবার কাটাবেন মেয়েরা। ‘ধাঁধা’ মিলাতে তাঁর পরামর্শ দলের সবাইকে শতভাগ নিংড়ে দিতে হবে, ‘মূলত এটা বৈশ্বিক টুর্নামেন্ট, সব দলের সঙ্গে খেলা হয়। আমরা যদি সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতি পারি ভালো করার সুযোগ আছে।’
যদি ১১০ ভাগ দিতে পারেন মেয়েরা, শিপনের মতে বাংলাদেশ দল খেলতে পারে সেমিফাইনালও। এই নির্বাচকের পরের বক্তব্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্যটাও কিছুটা স্পষ্ট হলো, ‘আমরা যদি শতভাগের চেয়ে বেশি ১১০ ভাগ দিয়ে খেলতে পারি, আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে।’
আজ মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বিসিবি। পুরো দল নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে শিপনসহ কথা বলেছেন নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের আশা, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীরাই সবচেয়ে বেশি সমর্থন ও উৎসাহ জোগাবেন রাবেয়া-সোবহানাদের।
দেশের বাইরে বাংলাদেশ দলের সমর্থন পাওয়ার প্রসঙ্গে সুমন বলেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সব সময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গিয়েছি তখনো দেখেছি প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করব আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’

দীর্ঘ ২৫ বছর পর কভেন্ট্রি সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার কারিগর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড পেলেন তাঁর প্রাপ্য স্বীকৃতি। প্রত্যাশার সব সীমানা ছাপিয়ে কভেন্ট্রিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ায় তাঁকে ইএফএল চ্যাম্পিয়নশিপের বর্ষসেরা কোচ নির্বাচিত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্
৫ মিনিট আগে
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালকে সভাপতি করে গঠন করেছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। এই কমিটির মূল দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। তামিম কাল বিসিবি নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন সাংবাদিকদের।
২২ মিনিট আগে
সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে আজ ৬ উইকেটের আয়েশি জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তবে সিরিজে সমতায় ফেরার পর একটা প্রশ্ন অনেকেরই জেগেছে যে নাজমুল হোসেন শান্তর এখন কী অবস্থা।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজের দলটা নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডের দলে কোনো পরিবর্তন বলতে কেবল একটাই। তানজিম হাসান সাকিবকে যোগ করেছে বিসিবি।
২ ঘণ্টা আগে