
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ হয়েছে সেঞ্চুরির বন্যা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাঈম শেখ বিস্ফোরক সেঞ্চুরি করেছেন। তাঁর সেঞ্চুরিতে দেশের ক্রিকেটে হয়েছে বিরল এক রেকর্ড। নাঈমের পাশাপাশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ও মোহাম্মদ আল আমিন জুনিয়রও।
নাঈমের সেঞ্চুরিতে মিরপুরে প্রাইম ব্যাংক আজ উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে। ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক। অন্যদিকে বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। তাঁর সেঞ্চুরিতে মোহামেডান হেসেখেলে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। তবে আল আমিন জুনিয়র সেঞ্চুরি করেও থেকে গেলেন পরাজিত দলে।
মিরপুরে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাদার্স অধিনায়ক মাইশুকুর রহমান। প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম ১২৫ বলে ১৮ চার ও ৮ ছক্কায় করেছেন ১৭৬ রান। নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংক করেছে ৮ উইকেটে ৪২২ রান। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা সর্বোচ্চ দলীয় স্কোর। ৪২৩ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাদার্স। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৭৫ রানে পরিণত হয় দলটি। চতুর্থ উইকেটে মাইশুকুর ও আইচ মোল্লা গড়েন ৮৬ রানের জুটি।

মাইশুকুর-আইচের জুটি বড় হওয়ার আগেই সেটা ভেঙে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। ২৯ তম ওভারের প্রথম বলে শামীম ফিরিয়েছেন মাইশুকুরকে। ঠিক তার পরের বলেই সোহাগকে বোল্ড করেন শামীম। ব্রাদার্সের ইনিংসে ধসের শুরু হয় এখান থেকেই। ৪২.৩ ওভারে ২৪৯ রানে অলআউট হয়েছে দলটি। ব্রাদার্সের শেষ ব্যাটার হিসেবে আইচ আউট হয়েছেন আক্ষেপ নিয়েই। ১১০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৬ রান করেছেন তিনি। প্রাইম ব্যাংকের ১৭৩ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নাঈম।
অপরদিকে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পারটেক্স স্পোর্টিং ক্লাব ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়েছে। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে মোহামেডান। ১১২ বলে ১২৫ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তামিম। ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। সেঞ্চুরিও মোহামেডান অধিনায়ক পূর্ণ করেছেন ছক্কা মেরে।
দিনের অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। রূপগঞ্জের দেওয়া ২৬১ রানের লক্ষ্য ১৫ বল হাতে রেখে আবাহনী জিতেছে। ম্যাচ হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রূপগঞ্জের মোহাম্মদ আল আমিন জুনিয়র। ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন আল আমিন।

মার্কিন মুলুকে বিশ্বকাপ শেষভাগে এসে পড়েছে। ১০৪ ম্যাচের মধ্যে হয়ে গেছে ৯৬ ম্যাচ। এরই মধ্যে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন। অর্থ পাচারের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। এমন অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা এফবিআই নড়েচড়ে
৩৮ মিনিট আগে
শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো ম্যাচ। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন, তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর?
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
২ ঘণ্টা আগে
পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। মেসিকে কাঁধে তুলে উদ্যাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সবকিছু নয়, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফার
৩ ঘণ্টা আগে