
লিগ পর্বের শেষ পর্যায়ে এখন ২০২৫-২৬ মৌসুমের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি। ছয় দলের মধ্যে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে ডেজার্ট ভাইপার্স। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট কাটল সাকিব আল হাসানের এমআই এমিরেটস। গালফ জায়ান্টসের বিপক্ষে সহজ জয়েই মূলত সেরা চারে থাকাটা নিশ্চিত করল এমিরেটস।
৯ ম্যাচে ৭ জয় ও ২ হারে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ডেজার্ট ভাইপার্স। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে সাকিবের এমআই এমিরেটস। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমিরেটস খেলেছে ৯ ম্যাচ। তিনে অবস্থান করছে মোস্তাফিজুর রহমানের দুবাই ক্যাপিটালস। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮। চার থেকে ছয় নম্বরে অবস্থান করা গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স, শারজা ওয়ারিয়র্স—এই তিন দলেরই পয়েন্ট ৬। যাদের মধ্যে গালফ জায়ান্টসের নেট রানরেট -০.১৬১। পাঁচ ও ছয় নম্বরে থাকা আবুধাবি নাইট রাইডার্স ও শারজা ওয়ারিয়র্সের নেট রানরেট -০.৮০৫ ও -০.৯১০। বাংলাদেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ খেলছেন শারজার হয়েই।
গালফ জায়ান্টস, আবুধাবি নাইট রাইডার্স খেলেছে ৯টি করে ম্যাচ। আটটি করে ম্যাচ খেলেছে দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়র্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে দুবাই ক্যাপিটালস-শারজা ওয়ারিয়র্স ম্যাচ। দুবাই এই ম্যাচ জিতলে ১০ পয়েন্ট নিয়ে উঠে যাবে প্লে-অফে। শারজা হারলে প্লে অফে ওঠা আরও কঠিন হবে। যদি আজ জেতে, তবু তাসকিনদের সামনে থাকবে অনেক সমীকরণ। তখন ৮ পয়েন্ট অর্জন করা শারজা খেলবে ছন্দে থাকা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে। শারজায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে শারজা-ডেজার্ট ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে হলে শারজাকে এখন দুবাই, ডেজার্টকে অবশ্যই হারাতে হবে।
মোস্তাফিজদের হারিয়ে তাসকিনরা যদি হেরে যান ডেজার্টের কাছে, তখন তাসকিনদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে। দুবাইয়ে ২৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে গালফ-আবুধাবি ম্যাচ। এই ম্যাচে যেকোনো এক দল তো আট পয়েন্ট অর্জন করবেই। নেট রানরেটের সমীকরণে তখন পড়ে যাবে তাসকিনের শারজা ওয়ারিয়র্স।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে গালফ জায়ান্টস। সাকিব ২ ওভারে ১০ রান দিয়েও পাননি কোনো উইকেট। জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেটে ১৪২ রান করে ফেলে এমআই এমিরেটস। যেখানে ২ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে সাকিবের দল। জনি বেয়ারস্টো, টম ব্যান্টন দুই টপ অর্ডার ব্যাটার রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। তৃতীয় উইকেটে ৮৯ বলে ১৪০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন নিকোলাস পুরান-মোহাম্মদ ওয়াসিম। ৪২ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন ওয়াসিম। পুরান ৪৯ বলে ৫৯ রান করে অপরাজিত থেকেছেন। ৬ চার ও ৩ ছক্কা মেরেছেন ক্যারিবীয় এই বাঁহাতি ব্যাটার। পুরান-ওয়াসিমের তাণ্ডবে সাকিবের আর ব্যাটিংয়ে নামারই প্রয়োজন পড়েনি।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৩২ মিনিট আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
২ ঘণ্টা আগে