
রোদ ঝলমলে আকাশে অনুশীলন করছেন লিটন দাস-ইয়াসির আলী রাব্বি-তানজিদ হাসান তামিমরা। জাপানে চলমান এশিয়ান গেমসে বিরল চিত্রই বটে। বৃষ্টিতে যেখানে ভেসে যাচ্ছে ক্রিকেটের একের পর এক ম্যাচ, এমনকি অনুশীলনও করতে হয় বৃষ্টির মধ্যে, সেখানে এমন রৌদ্রজ্জ্বল আবহাওয়া স্বস্তিরই বলতে হবে। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামার আগে তাই নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
সাহিবজাদা ফারহানের নেতৃত্বাধীন পাকিস্তান দলটা অতটা শক্তিশালীও নয়, আবার একেবারে দুর্বলও না। ফারহান আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের জার্সিতে সাইম খেলেছেন ৬৪ টি-টোয়েন্টি। লেগস্পিনার আবরার আহমেদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার। তবে আকিফ জাভেদ, সাদ মাসুদ, মাস সাদাকাতদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলা হয়নি। এমনকি পেসার আলী রাজা আন্তর্জাতিক ক্রিকেটে একটা ম্যাচও খেলেননি।
নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। এই পাকিস্তানের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত এক বছরে তিন সংস্করণেই বাংলাদেশের সিরিজ জয়ের কীর্তি রয়েছে। পাকিস্তানকে মোকাবিলা করার আগে আজ সাংবাদিকদের ইয়াসির আলী চৌধুরী রাব্বি বলেন, ‘আমি নড়বড়ে বলব না। তারা (পাকিস্তান) খুবই দারুণ দল। সবাই ক্রিকেটের মাঠে যখন আমরা নামি, সবাই ভালো দল। যে ভালো খেলবে সেই জিতবে। আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব ইনশা আল্লাহ।’
পাকিস্তান-হংকং , ভারত-আফগানিস্তান , বাংলাদেশ-মালয়েশিয়া , শ্রীলঙ্কা-নেপাল— এই চার কোয়ার্টার ফাইনালে একটা বলও মাঠে গড়ায়নি । র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ , ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। কী পরিকল্পনা নিয়ে পাকিস্তানকে ঘায়েল করবে বাংলাদেশ—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর ইয়াসির দিয়েছেন কৌশলে, ‘একটা দলের সব সময় প্রতিপক্ষের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা থাকেই। সাধারণত যেসব আমাদের দলীয় পরিকল্পনা থাকে, সেগুলো নিয়েই কথা বলব।’
‘আনপ্রেডিক্টেবল’ তকমাটা যে পাকিস্তানের সঙ্গে গেঁথে গেছে, তাদের খেলার ধরন অনুমান করা মুশকিল। খারাপ খেলতে থাকা পাকিস্তান হঠাৎ করেই জ্বলে ওঠে নকআউট পর্বে। এবারের এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে বাংলাদেশ-পাকিস্তান কারোরই মাঠে নামার সুযোগ মেলেনি।
ইয়াসিরের মতে নির্দিষ্ট দিনে পরিকল্পনা, প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারলেই প্রতিপক্ষকে হারানো সম্ভব। ৩০ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দলের সঙ্গে আমাদের প্রক্রিয়াটা ধরে রাখা উচিত। ইতিবাচক ক্রিকেট খেলা উচিত। এই দুইটা জিনিস প্রতিপক্ষ দলের বিপক্ষে আমাদের কাছে খুবই সাধারণ মনে হয়। বাকিটা উইকেট দেখে, আবহাওয়ার ওপর অনেক কিছু নির্ভর করে তখন খেলা যাবে ইনশা আল্লাহ।’
আন্তর্জাতিক ক্রিকেটে ইয়াসির বেশির ভাগ সময় আসা-যাওয়ার মধ্যে থেকেছেন। ২০১৯ থেকে এখন পর্যন্ত ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। বাংলাদেশের জার্সিতে সবশেষ খেলেছেন বুলাওয়েতে জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। আগামীকাল যদি বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল হয়, তাহলে তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন ইয়াসির।

একের পর এক জাদু দেখিয়ে চলেছেন লামিন ইয়ামাল। নিজে যেমন গোল করছেন, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অনেকটাই এগিয়ে। তবে ১৯ বছর বয়সী স্পেনের ফরোয়ার্ডের কাছে এই পুরস্কার চেয়ে লক্ষ্য আরও বড়।
২৮ মিনিট আগে
ফিফা সভাপতি নির্বাচনের আগে সদস্যদেশগুলোর সমর্থন ধরে রাখতে বড় অঙ্কের অর্থ দেওয়ার উদ্যোগ নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের বাতাসে অন্তত এমনই গুঞ্জন। আসছে ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে ২১১ সদস্য সংস্থাকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি। তবে কত অর্থ দেওয়া হবে, তা চূড়ান্ত নয়
২ ঘণ্টা আগে
চোটে পড়ায় গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সানকর্প স্টেডিয়ামে প্রীতি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি রাফিনিয়া। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর খেলা নিয়েও তৈরি হয় শঙ্কা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগে
আশঙ্কাটা অনেক দিন ধরেই ছিল। অবশেষে সেটাই হলো সত্যি। বাংলাদেশ সিরিজে খেলা হচ্ছে না সোফি মলিনোর। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মলিনো।
২ ঘণ্টা আগে