
এশিয়ান গেমসে আবারও বৃষ্টির কাছে হার মানল ক্রিকেট। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই বাতিল হয়েছে। তাতে না খেলেই সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। তবে শেষ চারে উঠলেও সামনে তৈরি হয়েছে নতুন শঙ্কা—বৃষ্টি থামবে তো?
বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলার কথা ছিল লিটন দাসদের। কিন্তু ম্যাচ শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে সেটি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেও সেমিফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ।
দল মাঠে না যাওয়ার সিদ্ধান্তও নেয়। বাংলাদেশের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘সকালে গেমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে, খেলা হচ্ছে না। এজন্য দল স্টেডিয়ামেও যাবে না।’
টানা বৃষ্টিতে এমনিতেই ব্যাহত হচ্ছে ক্রিকেটের সূচি। আগের দিন হওয়ার কথা থাকা দুটি কোয়ার্টার ফাইনালই মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচও একই কারণে পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাংলাদেশের ম্যাচ নিয়েও আগেভাগে সিদ্ধান্ত নিতে হয়েছে আয়োজকদের।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি নির্ধারিত আছে ১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টা। কিন্তু নাগোয়ার আবহাওয়া স্বাভাবিক না হলে এই ম্যাচও আয়োজন করা কঠিন হতে পারে। সেমিফাইনালও যদি বৃষ্টিতে ভেসে যায়, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। সে ক্ষেত্রে পাকিস্তানকে জয়ী ঘোষণা করা হবে, আর বাংলাদেশের সামনে থাকবে শুধু ব্রোঞ্জের ম্যাচ খেলার সুযোগ।
নারী দলও একইভাবে বৃষ্টির সুবিধা পেয়েছে। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে তাদের ম্যাচও বৃষ্টির কারণে অনুষ্ঠিত হয়নি। র্যাঙ্কিংয়ের অবস্থানের ভিত্তিতে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
২৬ মিনিট আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
৩৯ মিনিট আগে
জাপানের বৃষ্টি কেড়ে নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ। বাদ যাচ্ছে না নকআউট পর্বের ম্যাচও। আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে হতে পারল না একটা বলও। ম্যাচ বাতিল হওয়ার পর শ্লেষাত্মক পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১ ঘণ্টা আগে