
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে গতকাল অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১১ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। বিসিবির সভাপতির পদে বসা সাবেক এই ক্রিকেটারকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজিব শুক্লা।
রাজিবের বিশ্বাস, তামিমের নেতৃত্বে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বিসিসিআইয়ের এই প্রভাবশালী কর্মকর্তা লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তাঁর নেতৃত্ব দেশের ক্রিকেটকে দেশ-বিদেশে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলবে।’
তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। দায়িত্ব পেয়েই নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন তামিম। সেই নির্বাচনে অংশ নিতে পারবেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সরাসরি না বললেও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তামিম।
তামিম বলেন, ‘অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে। আমি করতে পারি। তিনি করতে পারেন। তাঁর ইচ্ছা নাও থাকতে পারে। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হলে শুধু আমরা না, যাঁরা যাঁরা আগ্রহী, সবাইকে অনুরোধ করব যেন সবাই অংশ নেন। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, সেই পরিবেশ তৈরি করে দেব। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’
এনএসসি অ্যাডহক কমিটি গঠনের পর গতকাল বিসিবি ছাড়েন আমিনুল ইসলাম বুলবুল। নতুন কমিটিকে অবৈধ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। বুলবুলের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নির্বাচনী প্রক্রিয়া তদন্ত করার কোনো আইনি এখতিয়ার এনএসসির নেই। আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়কে অবশ্যই স্বীকার করতে হবে যে, সরকার আমাদের ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে। এনএসসি অধ্যাদেশ অনুযায়ী নির্বাচিত পর্ষদ ভেঙে দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এই পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার শামিল।’

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৯ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১১ ঘণ্টা আগে