
দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে নামবে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, সেটা আগেই জানা গেছে। এবার এই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আগামী ৭ জুন বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। ১০ জুন বাংলাদেশ সময় সকাল ৬টায় আইসল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে লা আলবিসেলেস্তেরা। ম্যাচটির ভেন্যু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়াম। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ম্যাচ দুটি নিজেদের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে এবং টুর্নামেন্টের চূড়ান্ত প্রস্তুতি নিতে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সুযোগ।
বিশ্বকাপে আর্জেন্টিনার ঘাঁটি হবে কানসাস সিটি। খেলোয়াড়দের বিশ্রাম, পুনরুদ্ধার কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার জন্য এই শহরকেই বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। অনুশীলনের জন্য তারা ব্যবহার করবে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার। বিশ্বকাপ শুরুর আগে অবশ্য কিছুটা চিন্তা ভর করছে স্কালোনির মাথায়। চোটে পড়েছেন দলটির বেশ কিছু ফুটবলার। তবে আশার কথা হলো, কারও চোটই বাদ পড়ার মতো না। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দলের সবাইকে গ্রুপ পর্বেই খেলাতে পারবেন স্কালোনি। তবে সতর্কতার অংশ হিসেবে গা গরমের ম্যাচে কয়েকজনকে মাঠের বাইরে রাখতে পারেন এই কোচ।
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। কানসাস সিটিতে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ‘জে’ গ্রুপে ২২ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ২৮ জুন জর্ডানের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। শিরোপা ধরে রাখার মিশনে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। তবে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে একের পর এক চোটের খবরে দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। সবশেষ চোটের তালিকায় যোগ হয়েছে দলটির তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম।
২ ঘণ্টা আগে
সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এর আগে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আফঈদা খন্দকারের দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারায় তারা। বাংলাদেশ-ভারত লড়াই ছাড়াও আজ টিভিতে আছে...
৪ ঘণ্টা আগে
চোটাক্রান্ত নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাওয়ায় আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে বিষয়টি নিয়ে মোটেও আক্ষেপ নেই সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তির। এমনকি চোটের প্রকৃত অবস্থা আগে থেকে জানা থাকলেও তারকা ফরোয়ার্ডকে দলে রাখতেন বলেই ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কোচ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হবে জনগণের, এটা কোনো গ্রুপের না—এমন মন্তব্য করেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং বর্তমানে ফিন্যান্স কমিটির প্রধান ইসরাফিল খসরু। বিসিবির চার-ছক্কা পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে