
শক্তিশালী দল নিয়েও ফরচুন বরিশাল এখনো সন্তোষজনক ফল পায়নি। ব্যাটিংটা ভালো করলেও এখনো তাদের বোলিং আক্রমণ নির্জীবই থেকে গেল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও দেখা গেল বরিশালের বোলারদের দুর্দশা।
চট্টগ্রামের ওপেনার আভিস্কা ফার্নান্দোর তাণ্ডবে বোলিংয়ের লাইন-লেংথই যেন হারিয়ে ফেলেছেন বরিশালের বোলাররা। আগের তিন ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি এই লঙ্কান ব্যাটার। আজ খেলেছেন ৫০ বলে ৯১ রানের দুর্দান্ত এক ইনিংস, যার কল্যাণে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এ পর্যন্ত এটাই সর্বোচ্চ স্কোর।
বিপিএলের ১০ম ম্যাচেও টস জিতে বিপক্ষ দলকে আগে ব্যাটিংয়ে পাঠানোর নিয়মের পরিবর্তন হয়নি। টস জিতেই বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামকে। আগের দিন ম্যাচে সুযোগ না পেলেও আজ বরিশালের একাদশে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। ইনিংসের প্রথম ওভার করতে এসেই এই বাঁহাতি স্পিনার পেয়েছেন মিশ্র অভিজ্ঞতা।
চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাটে টানা ৩টি চারের বাউন্ডারি হজম করেছেন তাইজুল। কিন্তু হ্যাটট্রিকের পরের বলেই দুনিত ভেল্লালাগের ক্যাচে তানজিদ তামিমকে ফেরান তিনি। ৫ বলে ১২ রান এসেছে তামিমের ব্যাট থেকে। নিজের পরের ওভারে ইমরানুজ্জামানকেও (২) ফেরান তাইজুল। ২১ রানে দ্রুত ২টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম। যদিও সেই চাপ দলকে অনুভব করতে দেননি ওপেনার আভিস্কা-কার্টিস ক্যাম্ফাররা।
তৃতীয় উইকেটে শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে ৫৫ বলে ৭০ রানের দারুণ এক জুটি গড়েন আভিস্কা। ১২তম ওভারে দিপুকে ফিরিয়ে বরিশালকে ব্রেকথ্রু এনে দেন ইয়ানিক কারিয়াহ। ২৯ বলে ৩১ রান আসে দিপুর ব্যাট থেকে। চতুর্থ উইকেটে নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে ৩৮ বলে ৬৮ রানের আরেকটি বিধ্বংসী জুটি গড়েন আভিস্কা। যেখানে ৪৭ রানই ছিল লঙ্কান ব্যাটারের। ১৮ রানে নাজিবউল্লাহ ফেরেন কামরুল ইসলাম রাব্বিরের বলে।
পঞ্চম উইকেটে ক্যাম্ফারের সঙ্গে ১১ বলে ৩৪ রানের আরেকটি জুটি হয় আভিস্কার। ৪০ বলে ফিফটি করা আভিষ্কা শেষ ১০ বল থেকে তোলেন ৪১ রান। ৭টি ছক্কা ও ৫টি চারে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে ৯ বলে ২৯ রানে আরেকটি ঝোড়ো ইনিংস খেলেছেন ক্যাম্ফার। বরিশালের হয়ে ২৬ রানের বিপরীতে ২টি উইকেট নিয়েছেন তাইজুল।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৬ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৮ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে