উত্থান-পতন যে কোনো খেলোয়াড়েরই ক্যারিয়ারের অংশ। ভালো করলে মেলে তালি; খারাপ করলে ‘গালি’। দুঃসময়ে নির্দিষ্ট ক্রিকেটারদের প্রায়শই নীরব ভূমিকা পালন করতে দেখা যায়। ওই সময়ে তাদের হয়ে ‘ব্যাটিং’ করেন স্ত্রীরা। বাংলাদেশের ক্রিকেটে এটা খুব পরিচিত দৃশ্য হয়ে উঠেছে।
সব সময়ই আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন সাকিব আল হাসান। তাঁর দুঃসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। বিভিন্ন সময়ে সমালোচকদের জবাব দিতে দেখা যায় তাঁকে। তাতে করে অনেক সময় বিতর্ক আরও উসকে যায়। পরে তাঁর পদাঙ্ক অনুকরণ করেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা দাস।
শিশির-সঞ্চিতার পর এবার দৃশ্যপটে সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা সৌম্যর পাশে দাঁড়াতে আজ ফেসবুকে একটা পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, ‘পরিশ্রম এবং সর্বোচ্চটা দিয়েই তুমি এতটুকু এসেছ এবং ভবিষ্যতেও তাই থাকবে। অন্যরা যা কল্পনা করতে পারে না তুমি তার চেয়েও বেশি করার সামর্থ্য রাখো।’
সৌম্যকে সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রিয়ন্তি। তিনি লিখেছেন, ‘মানুষ যা বলছে বলুক, তুমি তোমার মতো চেষ্টা করো। ভালো-মন্দ এগুলা জীবনেরই অংশ। তুমি তোমার পরবর্তী গল্পটার জন্য সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো। প্রশ্ন চলুক, জল্পনা এবং সমালোচনা আসতে থাকুক। কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমার চ্যাম্পিয়নের জন্য ভালোবাসা এবং শুভকামনা।’

আর্জেন্টিনা না ইতালি—কোন দল বেছে নিবেন মার্কোস সেনেসি! সময়টা ২০২২ সাল, ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ইতালির কোচ রবার্তো মানচিনি দুজনই দলে চাইছিলেন সেনেসিকে। তখন এই ডিফেন্ডার আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু আলবিসেলেস্তেদের ক্যাম্পের দরজা তার জন্য সহজে খুলছিল
১৫ মিনিট আগে
উদ্বোধনী দিনেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রধান কোচের রেকর্ডের মালিক হয়ে গিয়েছিলেন হুগো ব্রোস। তবে রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এই কোচের মালিকানায় বেশিক্ষণ থাকেনি। বিশ্বকাপের পরের ম্যাচেই সেটি নিজের করে নেন চেক প্রজাতন্ত্রের প্রধান কোচ মিরোস্লাভ কোউবেক। তবে তাঁদের দুজনকেই আবার ছাড়িয়ে যাবেন কুরাসা
২৭ মিনিট আগে
বিশ্বকাপের খেলা উপভোগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। তবে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি।
৩১ মিনিট আগে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা জিততে যেন ভুলেই গেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল মতিঝিল পাড়ার ক্লাবটি।
২ ঘণ্টা আগে