আইপিএলে খেলার সময় হাঁটুতে চোট পেয়ে ভালোই বিপদে পড়েছিলেন কেন উইলিয়ামসন। সর্বশেষ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে বেশ শঙ্কা জেগেছিল তখন। সুস্থ হয়ে অবশ্য নিউজিল্যান্ডের শেষ কয়েক ম্যাচে ছিলেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে ছিলেন না।
এবার ফিরছেন উইলিয়ামসন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তিনি। তবে পাঁচ ম্যাচ সিরিজের সবকটি খেলবেন না। তৃতীয় ম্যাচে বিশ্রামে থাকবেন। বাকি ম্যাচে তাঁর কাঁধেই থাকবে দলের নেতৃত্ব। আর তাঁর পরিবর্তে তৃতীয় ম্যাচে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
আগামী ১২ জুন সিরিজটি শুরু হবে। এই সিরিজে উইলিয়ামসনের সঙ্গে ফিরেছেন ডেভন কনওয়েও। এই ওপেনারও বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে ছিলেন না। অন্যদিকে চোট কাটিয়ে ফিরেছেন দুই পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। বিশ্বকাপে চোট পাওয়া দুই পেসার প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আবার খেলতে নামবেন।
সতীর্থেরা চোট কাটিয়ে ফিরলেও পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল ব্রেসওয়েলের কপাল খোলেনি। চোটের কারণে আসন্ন সিরিজেও তাঁদের মাঠের বাইরে থাকতে হচ্ছে। তাঁরা চোটের কারণে সুযোগ না পেলেও বিশ্বকাপে দুর্দান্ত খেলা রাচিন রবীন্দ্রকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি।
প্রথম বিশ্বকাপে ৫৭৮ রান করা অলরাউন্ডার রাচিনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটে রাচিনের মতো তরুণ খেলোয়াড়ের মূল্য অপরিসীম। তার ভালোর ওপর জোর দিতে চাই। গত পাঁচ মাস ধরে বিরামহীন পাঁচটি দেশে ভ্রমণ করা দলের একমাত্র সদস্য সে, যা সহজ বিষয় নয়। জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে আমাদের পরিকল্পনায় খুব ভালোভাবেই আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফেব্রুয়ারিতে ফিরবে।’
নিউজিল্যান্ড স্কোয়াড—
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।
৯ মিনিট আগে
লিওনেল মেসির সঙ্গে মাঠে বাক্য বিনিময়ের ঘটনায় আলোচনায় আসা পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো এবার সৌদি আরব ও কুয়েতের ম্যাচ পরিচালনা করবেন। গালফ ২৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব পেয়েছেন তিনি।
২৩ মিনিট আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে হংকং কিংবা ওমানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষের চেয়ে লিটন দাসের দলের সামনে প্রধান চ্যালেঞ্জ উইকেট। আগে কখনো না খেলায় জাপানের উইকেট সম্পর্কে বাংলাদেশের অভিজ্ঞতা শূন্যের কোঠায়।
১ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে