
তিনবারের চ্যাম্পিয়ন, দুবার রানার্সআপ—এই পরিসংখ্যানে স্পষ্ট যে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কতটা দুর্দান্ত দল। সবশেষ ২০২২ আসরেও এশিয়ার দলটি খেলেছে সেমিফাইনাল। সেই দলই এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে। তবে সবকিছু পেছনে ফেলে পাকিস্তানের লক্ষ্য এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি।
নিজেদের হতাশাজনক পারফরম্যান্সের সঙ্গে বৈরি আবহাওয়া—সবকিছুই পাকিস্তানের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বাদ পড়তে প্রভাব রেখেছে। যুক্তরাষ্ট্র, ভারত—হাতের নাগালে থাকা দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তান হেরে গেছে সুপার ওভারে। ভারতের দেওয়া ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের দল কানাডার বিপক্ষে জিতলেও তেমন দাপট দেখাতে পারেনি। সুপার এইটের ন্যূনতম আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তান চাতক পাখির মতো তাকিয়ে ছিল যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে। তবে ফ্লোরিডার বৈরী আবহাওয়া হতে দেয়নি পাকিস্তানের ‘লাইফলাইন ম্যাচ’টি।
বাজে পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টজুড়ে পাকিস্তান দলকে সইতে হয় সমালোচনা। বাবরদের ড্রেসিংরুমের পরিবেশে অশান্তি চলছে—দলটির সাবেক ক্রিকেটাররা এমন অভিযোগও তোলেন। ফ্লোরিডায় গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটের সান্ত্বনামূলক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান। পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। হতাশাজনক বিশ্বকাপ শেষে তিনি এখনই পাখির চোখ করছেন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিকে। টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান এবং শুরু হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে। আইরিশদের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিন বলেন, ‘আমাদের দেশবাসীর যেমন প্রত্যাশা, তেমন ক্রিকেট খেলতে পারিনি। বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন। চ্যাম্পিয়নস ট্রফি আসছে। আরও উন্নতি করতে হবে আমাদের এবং দল হিসেবে গড়ে উঠতে হবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে আইরিশরা আটকে যায় ৯ উইকেটে ১০৬ রানে। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন শাহিন। তবে ১০৭ রানের লক্ষ্য তাড়া করতেও পাকিস্তানের হয়েছে কাঁপাকাঁপি অবস্থা। ৯ নম্বরে শাহিন যখন ব্যাটিংয়ে নামেন, তখনো পাকিস্তানের দরকার ১৪ বলে ১২ রান। হাতে ৩ উইকেট থাকলেও ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান বলে ম্যাচের ফল কী হবে, তা বলা যাচ্ছিল না। সব শঙ্কা দূর করে ৫ বলে ১৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শাহিন। মেরেছেন ২ ছক্কা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা পাকিস্তানের তারকা ক্রিকেটার বলেন, ‘সেটা আমার কাজ। একটু দেরিতেই আমি ব্যাটিং করতে এসেছি এবং মেরেছি। দলের এটা দরকার ছিল। ছক্কা মারার চেষ্টা করেছি সব সময়।’

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে