
২০২৬ বিপিএলের পাঁচটি চূড়ান্ত দলের নাম গত ৪ নভেম্বর ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘোষিত দলের মধ্যে ছিল রংপুর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। হুট করে নিলামের এক সপ্তাহে নতুন করে দল পেল নোয়াখালী। বিপিএলের ইতিহাসেই যা ব্যতিক্রম ঘটনা।
বিপিএলে বরাবরই চমকজাগানিয়া সব বিষয় ঘটে থাকে। এবার টুর্নামেন্ট শুরুর আগেই দেখা যাচ্ছে এমনই ঘটনা। নোয়াখালী দল পেতে একটি প্রতিষ্ঠান যখন শুরুতে চেষ্টা করেছিল, তখন বিসিবি তাদের আবেদন অনুমোদন দেয়নি। হঠাৎ নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি পেয়েছে দেশ ট্রাভেলস। কীভাবে নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলের দল পেল, সে ব্যাখ্যায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু আজ সংবাদমাধ্যমকে তাঁর বিশদ ব্যাখ্যায় বলেছেন, ‘৫ দল চূড়ান্ত হওয়ার পর (ক্রিকেটারদের সংগঠন) কোয়াবের সঙ্গে বসেছিলাম। তারা অনুরোধ করেছিল ৬টা দল হলে অন্তত আরও ১৫–২০ স্থানীয় ক্রিকেটারের কিছু উপার্জন করার সুযোগ মেলে বিপিএল থেকে। তবে আমাদের ১০ কোটি টাকার শর্ত পূরণ না করলে তো নিতে পারি না। শেষ মুহূর্তে দেখলাম অনেকে আগ্রহ দেখাচ্ছিল। তিন দিন আগে তাদের আবার বলেছিলাম আগ্রহী হলে টাকা জমা দেন। এর মধ্যে দেশ ট্রাভেলস টাকা জমা দিয়েছে। অনেক ব্যাংক গ্যারান্টির জায়গায় ক্যাশ টাকা দিয়েছে। আর্থিক বিষয় দেখেই তাদের যুক্ত করেছি। এটা আমাদের বিবেচনা করেছি স্থানীয় ১৫–১৬ ক্রিকেটারদের সুযোগ বিবেচনা করে।’
পাঁচ দলের জায়গায় ছয় দল থাকলে সূচি মেলাতেও সুবিধা হয় বলে ইফতেখারের যুক্তি, ‘পাঁ দলের সূচি হলে প্রতিদিন দুটো ম্যাচ দেওয়া যায় না। সে কারণে একটা অতিরিক্ত দল নিয়েছি।’ ইফতেখার হুঁশিয়ারি দিয়েছেন, পারিশ্রমিক ও ফিক্সিংয়ের ব্যাপারে এবার তারা সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকবেন। টুর্নামেন্টে ২৫০ উঁচু মানের দেশি-বিদেশি খেলোয়াড় নিশ্চিত করতে চায় বিসিবি।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে বিপিএলের দায়িত্ব পেয়েছিল আইএমজি। তিন বছরের জন্য আইপিএলে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বিসিবি। চুক্তিটা কার্যকর হবে পরের বিপিএল থেকে। যার ফলে আগামী বিপিএলের জন্য তাদের সঙ্গে খণ্ডকালীন চুক্তি করতে চেয়েছিল বিসিবি। সেটা পুরোপুরি হচ্ছে না। এই বিপিএলে বিসিবির সঙ্গে কাজ করতে দেখা যাবে না আইএমজিকে।
২০২৬ বিপিএলের নিলাম হবে ৩০ নভেম্বর। ১৯ ডিসেম্বর সিলেট থেকে টুর্নামেন্ট শুরু। তবে তার আাগে উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়। উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ এখন ঘোষণা করেনি বিসিবি। টুর্নামেন্টের ফাইনাল ২৩ জানুয়ারি।

গল টেস্ট তো কেবল ভারতের জন্য নিছক এক ম্যাচ ছিল না। এশিয়ার দলটির জন্য ম্যাচটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বের তৃতীয় দল হিসেবে ৬০০ টেস্ট খেলতে নামা ভারত ম্যাচটা জিতল হেসেখেলে। ১৬৫ রানে হেরে স্বাগতিক শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে গেল ১-০ ব্যবধানে।
৯ মিনিট আগে
প্রথম টেস্ট জয়ের পর এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট জয়, তাও আবার ৯ উইকেটে। চাট্টিখানি কথা তো নয়। ডারউইন থেকে ম্যাকেতে পৌঁছানোর পরও যে রেশটা রয়ে গেছে, সেটা ক্রিকেটারদের কথাবার্তায় স্পষ্ট। এমনকি সংবাদমাধ্যমের সঙ্গে নির্দিষ্ট কোনো ক্রিকেটার কথা বললেও পাশ থেকে অন্যান্যরাও ক
১ ঘণ্টা আগে
মা হারালেন শফিউল ইসলাম। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি তা নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।
৩ ঘণ্টা আগে