Ajker Patrika

বিসিবির ঘোষণার আগেই নাহিদাকে জ্যোতির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবির ঘোষণার আগেই নাহিদাকে জ্যোতির অভিনন্দন
একই ফ্রেমে জ্যোতি ও নাহিদা। ছবি: ফেসবুক

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন নাহিদা আক্তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঘোষণা দেওয়ার আগেই নতুন অধিনায়ককে অভিনন্দন জানালেন নিগার সুলতানা জ্যোতি।

নিজের ফেসবুক পেজে নাহিদার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জ্যোতি। ক্যাপশনে লিখেছেন, ‘টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদাকে আন্তরিক অভিনন্দন। নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই। নতুন দায়িত্বের জন্য আবারও অনেক অনেক শুভকামনা।’

দলের সাম্প্রতিক ব্যর্থতায় বেশ চাপের মুখেই ছিলেন জ্যোতি। সমালোচনার মুখে জাপানে হওয়া এশিয়ান গেমস শুরুর আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এরপর থেকেই শোনা যাচ্ছিল জ্যোতির স্থালাভিষিক্ত হবেন নাহিদা কিংবা সোবহানা মোস্তারি। দুজনের মধ্যে শেষ পর্যন্ত নাহিদাকেই বেছে নিয়েছে বিসিবি।

নাহিদার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবু। কিন্তু বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই সতীর্থ নাহিদাকে অভিনন্দন জানালেন জ্যোতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত