
বিভিন্ন দেশের ক্রিকেটারদের নাগরিকত্ব দিয়ে ব্যাট-বলের খেলায় নিজেদের অবস্থান করে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এবার সেই পথে হাঁটা শুরু করেছে সৌদি আরব। তারই অংশ হিসেবে বাংলাদেশের দিকেও নজর দিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু সাড়া পায়নি।
খেলোয়াড় এবং কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব দিয়েছিল সৌদি আরব। তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান আমিনুল ইসলাম বুলবুল। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বিবেচনা করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিসিবি প্রধান। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।
সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বুলবুল বলেন, ‘দুই মাস আগে আমাদের কাছে প্রস্তাব এসেছিল। তারা (সৌদি আরব ক্রিকেটের কর্তা ব্যক্তিরা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমি না বলে দিয়েছিল। আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছিল। কোচের কথা বলেছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?’
ক্রীড়াঙ্গনে উন্নতি করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নেমেছে সৌদি আরব। এজন্য বিপুল অর্থ খরচ করছে দেশটি। ইতোমধ্যে ফুটবলে নিজেদের একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সৌদি প্রো লিগে পা পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, করিম বেনজেমাসহ ইউরোপিয়ান লিগ মাতানো আরও বেশকিছু নামি তারকা ফুটবলারদের। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হয়ে দারুণ এক মাইলফলক তৈরি করেছে তারা।
ফুটবলের মতো ক্রিকেটের উন্নয়নেও চেষ্টার কমতি নেই সৌদি আরবের। ‘ভিশন ২০৩০ ’কে সামনে রেখে পুরোদমে কাজ করে যাচ্ছে তারা। তারই অংশ হিসেবে বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের তরুণ ক্রিকেটারদের লক্ষ্য বানিয়েছে সৌদি আরব।

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৯ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৯ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
১০ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে