Ajker Patrika

নতুন ঠিকানা পেলেন কাজী তারিক, কোন ক্লাব

ক্রীড়া ডেস্ক    
নতুন ঠিকানা পেলেন কাজী তারিক, কোন ক্লাব
ভুটানের পারো এফসিতে যোগ দিয়েছেন কাজী তারিক। ছবি: ফেসবুক

নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।

গত বছরের অক্টোবরে বকেয়া বেতনের জেরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেন তারিক। ২০২০ সালে দলে যোগ দেওয়ার পর বিদায় পর্যন্ত ক্লাবটির রক্ষণভাগের গুরুত্বপূর্ণ ভরসা ছিলেন এই ডিফেন্ডার।

নতুন ক্লাবে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছেন তারিক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুশীলন ও চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে পারো এফসি। যদিও চুক্তির মেয়াদ বা আর্থিক শর্ত প্রকাশ করেনি ক্লাবটি।

এক বার্তায় পারো এফসি জানায়, অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বের সমন্বয়ে গড়া তারিক ২০২৬ মৌসুমে দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবেন। তার শান্ত স্বভাব, বহুমুখী খেলার সামর্থ্য ও দৃঢ় ডিফেন্ডিং ক্লাবের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করা হয়।

ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা তারিক ২০২১ সালে বাংলাদেশের জার্সি প্রথমবারের মতো গায়ে চড়ান। জাতীয় দলের হয়ে এখনো বড় কোনো শিরোপা না জিতলেও ক্লাব ক্যারিয়ারে বসুন্ধরা কিংসের হয়ে তিনটি লিগ শিরোপা, একটি ফেডারেশন কাপ ও দুটি স্বাধীনতা কাপ জিতেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

অবরোধে ক্ষুব্ধ ইরান আটকাতে পারে আরেক জলপথ, সিদ্ধান্ত পাল্টাতে যুক্তরাষ্ট্রকে সৌদির চাপ

মধ্যপ্রাচ্যের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় চীনা প্রেসিডেন্টের চার প্রস্তাব

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ানোর চেষ্টা, আলোচনার পরবর্তী ভেন্যু নিয়ে মতবিরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত