
অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখলেন আজান আওয়াইস। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই তরুণ ওপেনার। দ্বিতীয় উইকেটে ফজলকে নিয়ে বড় জুটি গড়ে বাংলাদেশকে দারুণ জবাব দিচ্ছিলেন। তাঁকে ফিরিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন তাসকিন আহমেদ।
প্রথম ইনিংসে বাংলাদেশকে ৪১৩ রানে অলআউট করে উড়ন্ত সূচনা পেয়েছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছিল সফরকারী দল। ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান। তৃতীয় দিনের পঞ্চম ওভারেই সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার। এ জন্য খেলেছেন ১৫৩ বল। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়ায় পৌঁছানোর পর অবশ্য খুব বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি আজান।
৫৫তম ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তাসকিন। সেটা আজানের ব্যাটে লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে। তালুবন্দী করতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। বিদায় নেওয়ার আগে ১৪ বাউন্ডারিতে ১০৩ রান করেন আজান। তাঁকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটে পাকিস্তানের ১০৪ রানে জুটি ভাঙেন তাসকিন; সেই সঙ্গে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। এর আগে গতকাল ৪৫ রান করা ইমাম উল হককে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ইমামকে নিয়ে ১০৬ রান করেছিলেন আজান।
আজানের বিদায়ের কিছুক্ষণ পরই ফিফটি তুলে নেন ফজল। তাঁকে সঙ্গ দিতে পারেননি শান মাসুদ। ইনিংসের শুরুতেই মিরাজকে ছক্কায় উড়িয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পাকিস্তান দলপতি। তাসকিন আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন; ব্যক্তিগত ৯ রানে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তিনি। ২২৬ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের চেয়ে আরও ১৮৭ রান পিছিয়ে আছে অতিথিরা।

বনার্ঢ্য ক্যারিয়ারে লিওনেল মেসির রেকর্ডের খাতাটা বেশ ভারী। একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এবার বিশ্বকাপের ঠিক আগে আরও একটি রেকর্ড নিজের করে নিলেন মেসি।
৮ মিনিট আগে
আজান আওয়াইসের দারুণ ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশের করা ৪১৩ রানের ভালোই জবাব দিচ্ছিল সফরকারীরা। কিন্তু আচমকা ব্যাটিং ধসে চাপে পড়েছে শান মাসুদের দল। ১৭ রানের ব্যবধানে আজান, শান মাসুদ এবং সৌদ শাকিলকে হারিয়েছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে শুরুতে ১০ মিনিটে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত ৩৫ মিনিটে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। মাঝখানে একটি আত্মঘাতী গোল রহমতগঞ্জকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
১৭ ঘণ্টা আগে
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
১৮ ঘণ্টা আগে