গুলশানের বাসভবনে আজ তামিম ইকবালের সঙ্গে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই বৈঠক শেষে পাপন শুধু নিজের ভবিষ্যৎ নয়, কথা বললেন বিসিবি সভাপতি হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও।
টানা তিন মেয়াদে বিসিবির সভাপতি পদে আছেন পাপন। ২০২১ সালের আগস্টে নির্বাচিত হওয়ার পর এই মেয়াদের প্রায় আড়াই বছর হতে চলেছে তাঁর নেতৃত্বের পরিচালনা পর্ষদের। বিসিবি সভাপতি হিসেবে আজ পাপন নিজের ভবিষ্যৎ নিয়ে বললেন, ‘আমি আর বেশি দিন নাই। এই মেয়াদ তো বেশি দিন নাই। এরপর আরেকটা বছর আছে। যাওয়ার আগে দলটা ঠিক করে যাব। ঠিক হবে কি না জানি না। তবে যেটা করার দরকার করব।’
সেই করণীয় ঠিক করতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্ত হয়, নেব। একেকজন একেকটা কথা বলব, সেসব শুনে সিদ্ধান্ত নেব না। (আজ) তামিমও বলল, আপনি অনেক কিছু জানেন না। সবার সঙ্গে কথা বলে গভীরে যাব। সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। কে কী পছন্দ করল কী করল না, আমার যায়-আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা কঠিন হলেও নেব।’
আর বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া তামিমের ভবিষ্যৎ নিয়ে পাপন বললেন, ‘এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, মানুষ পছন্দ করবে না। তামিমকে বলেছি, আমি আর আগের মতো তোমাদের সঙ্গে নেই। আগের দুই মেয়াদে দলের সঙ্গে অনেক জড়িয়ে থাকতাম। এখন একেবারে ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি, তারা দায়িত্ব পালন করবে। তাতে কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসবে। তবু তামিম কিছু কথা বলল। এমন একটা সময়ে সে বলেছে, আসলেই আমার হাতে একেবারে সময় নেই। এক মাস পরে আমার নির্বাচন। এলাকাতেই থাকছি বেশি। ওকে বলেছি, দেখো, নির্বাচন শেষেই তোমার সব সমস্যা জানব, তা না। আর কারও কথায় কিছু করব না। আগে আমার জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সঙ্গে কথা বলব। গভীরে ঢুকতে চাই। নিজের সিদ্ধান্ত নেব। ও বলেছে, এটা ভালো কথা। সেই সিদ্ধান্ত হবে বিপিএলের পর। নির্বাচনের পর বিপিএলে সবাইকে পাব। এ সময় সব খেলোয়াড়, কোচকে পাব। সব তথ্য পাব।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। এমনকি এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি)
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ডাগআউটে ৪ বছরেরও বেশি সময় ধরে আছেন তিনি। এতটা সৌভাগ্য হয়নি আর কোনো কোচের। হাভিয়ের কাবরেরা তাই নিজেকে আলাদা ভাবতেই পারেন। কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সমালোচনার মুখে পড়ছেন এই স্প্যানিশ কোচ। দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল কিছুতেই মন জয় করতে পারছেন না সমর্থকদের।
১৩ ঘণ্টা আগে