টেস্টে বাংলাদেশের সাফল্য খুব বেশি নেই। তবু মাঝেমধ্যে দু’একটা জয়ে প্রত্যাশার মাত্রাটা বেড়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স ও নিজের ব্যাটিং ব্যর্থতার মিশেলে আলোচনা-সমালোচনার মুখে টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
যদিও তাঁর অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানিয়েছেন, ব্যাটার মুমিনুলকে নিয়ে চিন্তিত হলেও অধিনায়ক মুমিনুলকে নিয়ে চিন্তিত নন তিনি।
মিরপুর টেস্ট শেষে আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেছেন, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, ও রান পাচ্ছে না। এটা তো চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান না পায়, তখন তার মানসিক চাপ বাড়ে। তাই আমরা শুধু আশা করতে পারি ও (মুমিনুল) দ্রুত রানে ফিরুক।’
রান করতে না পারায় মুমিনুল নিজেও হতাশ। এ নিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘মুমিনুল রান পাচ্ছে না, এটা আমাদের কাছে যেমন চিন্তার বিষয় ওর কাছেও তো খারাপ লাগবে। অধিনায়ক যখন রান করতে পারে না, তখন চাপটা কিন্তু অনেক বেশি। আমার ধারণা ও প্রচণ্ড মানসিক চাপে আছে। কাল-পরশু বসে খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করছে।’

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১০ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১২ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৩ ঘণ্টা আগে