
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) অনেকে বিদ্রুপ করে ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকে। বিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই মূলত আইসিসি এভাবে উপহাসের শিকার হয়। আইসিসির সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে এটা ভালো মনে করছেন না।
আইসিসির মেজর ইভেন্টগুলোতে দেখা যায়, সমান সমান সুযোগ থাকার ব্যাপারগুলোতে বেশি সুবিধা পেয়ে থাকে ভারত। যার অন্যতম উদাহরণ, মেলবোর্নে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই ম্যাচে অনেক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় নেটিজেনদের চক্ষুশূল হয়ে পড়ে আইসিসি। এমনকি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অ্যাডিলেডের আউটফিল্ড পুরোপুরি না শুকানোর পরও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। অথচ তখন খেলা আর না হলে বৃষ্টি আইনে (ডিএলএস) বাংলাদেশ জিতে যেত। এছাড়া কয়েক মাসে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়া হয় ভারতকে।
‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক হওয়া আইসিসির চেয়ারম্যান বার্কলে সংস্থাটি নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে ভারতের কথা বারবার উল্লেখ করেন তিনি। আইসিসির সাবেক চেয়ারম্যান বলেন, ‘ভারতকে পেয়ে আমরা খুশি। তারা ক্রিকেটে অনেক বড় অবদান রাখে। তবে একটা দেশের এত পরিমাণ ক্ষমতা এবং প্রভাব থাকলে সেটা সম্ভাব্য অনেক ফলকে প্রভাবিত করে। যা বৈশ্বিক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক নয়।’
২০২৩-২৭ চক্রের জন্য রাজস্বের মডেল কত বছর তৈরি করেছিল আইসিসি। সেই মডেল অনুযায়ী মোট রাজস্বের ৩৮.৫ শতাংশ পাবে ভারত। এছাড়া সেখানে পূর্ণ সদস্যের দেশগুলোর রাজস্ব আয় দেখানো হয়েছিল ৮৮.৮১ শতাংশ। সহযোগী দেশগুলোর জন্য বরাদ্দ ছিল ১১.১৯ শতাংশ। নবনিযুক্ত আইসিসির চেয়ারম্যান জয় শাহর এসব ব্যাপারে অনেক কিছু করার আছে বলে মনে করেন বার্কলে। আইসিসির সাবেক চেয়ারম্যান বলেন, ‘আমার মনে হয় শাহের (জয় শাহ) জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ যে তিনি তাঁর অভিজ্ঞতা ব্যবহার করে ভারতের ক্রিকেটকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারেন, তবে এটাও নিশ্চিত করতে হবে যেন সেটা ভারতের অধীনে দমনমূলক না হয়ে যায়।’ এ বছরের ১ ডিসেম্বর থেকে আইসিসির প্রধানের দায়িত্ব শুরু করেছেন জয় শাহ।
বিপিএল, আইপিএল, পিএসএলের পাশাপাশি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতও আয়োজন করে থাকে টি-টোয়েন্টি লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগের ঠাসা সূচিতে ক্রিকেটাররা দম ফেলার সুযোগ পান না। বার্কলে বলেন,‘এটা খেলাটির জন্য ভালো কিছু নয়। একটা জগাখিচুড়ি অবস্থা এখানে। ক্যালেন্ডারে ঠাসাঠাসি অবস্থা যে সবাই নিজের স্বার্থ দেখে। তাতে এসব কিছু ছেড়েও দেওয়া যায় না।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে