
জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১২ রান। বোলিংয়ে পেসার জাহানদাদ খান, ব্যাটিংয়ে টিনোটেন্ডা এমপোসা। স্বীকৃত কোনো ব্যাটার নন। তবে এমপোসা হার মানলেন না। প্রথম বলে চার ও দ্বিতীয় বলেই ছয়—দুই বলে ১০ রান দিয়ে জিম্বাবুয়েকে জয়ের আরও নিকটে নিয়ে আসেন তিনি।
তবে রোমাঞ্চ সেখানে শেষ নয়। তৃতীয় বলে ১ রান নিয়ে স্ট্রাইক দেন তাশিংগা মুসেকিয়াকে। জিম্বাবুয়ে ততক্ষণে ম্যাচ লেভেল করে ফেলেছে। কিসের ভয়! তবে ভয় একটু জাগল মুসেকিয়ার বিদায়ে। সেই ভয়কে জয় করলেন রিচার্ড এনগারাবা। পরের বলে ১ রান নিয়ে জিম্বাবুয়েকে এনে দিলেন ২ উইকেটের জয়। সঙ্গে স্বাগতিকেরাও এড়ালেন হোয়াইটওয়াশ।
গত ২৪ নভেম্বর বুলাওয়েতে বৃষ্টি-বাধার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল জিম্বাবুয়ে। তবে পরের দুই ম্যাচ হেরে খোয়ায় সিরিজটাও। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ তুলে দেয় পাকিস্তানের হাতে। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জিততে হতো জিম্বাবুয়েনদের। রোমাঞ্চকর জয়ে আজ সেটিই করেছে তারা। ১১ দিনের ব্যবধানে আরেকবার হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।
এবারও ভেন্যু বুলাওয়ে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান করে ৭ উইকেটে ১৩২ রান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরা পাকিস্তান ১৩৩ রানের লক্ষ্য দেয় মিডল-অর্ডারদের দৃঢ়তায়। পাওয়ারপ্লতে ৩ টপ অর্ডারকে হারিয়ে ফেলে তারা। লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ে জিতেছে ১ বল হাতে রেখে। টপ অর্ডারদের দৃঢ়তায় ৮ উইকেটে করে ১৩৩ রান। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৬ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৭ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৮ ঘণ্টা আগে