
গুঞ্জন আছে রাসেল ডমিঙ্গোর জায়গায় দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের ভূমিকায় স্থলাভিষিক্ত হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। যদিও বিসিবির পক্ষ থেকে কোচ নিয়োগে ধীরে চলো নীতির কথা বলা হচ্ছে।
হাথুরুসিংহের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বেশ সফল সময় কাটিয়েছে। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় তো আছেই। এরপর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল, ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। তবে দায়িত্ব ছাড়ার আগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর শীতল সম্পর্ক নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। এই শ্রীলঙ্কান কোচের ফেরা নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া আছে।
তবে বিসিবির পরিচালক ও বিপিএলে খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস হাথুরুসিংহে সেই সময়ের চেয়ে এখন আরও পরিণত। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সুজন বলেছেন, 'হাথুরুর ব্যাপারটা আমি নিশ্চিত না (ফেরা নিয়ে)। তবে হাথুরু এলে ভালো, ও এখানে কাজ করে গেছে, বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্স আছে। আমার বিশ্বাস ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। ও এলে ভালোই হবে। ও এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না।'
ডমিঙ্গোর বিদায়ের পর বিসিবি কোচিং প্যানেল ঢেলে সাজানোর চেষ্টা করছে। এর মধ্যে হেড অব প্রোগ্রামস হিসেবে ডেভিড মুরের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এ নিয়ে সুজন বলেন, 'ডেভিড মুর এসেছে, এটা ভালো, কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করা হবে তার কাজ। আমরা ভালো করছি, তার মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলকে আরও সহায়তা করবে। ভালো নিয়োগ এটা, আমাদের জন্য ভালো।'

ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
৭ মিনিট আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
৩৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১৩ ঘণ্টা আগে