
না, প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা গেল না। আরও নির্দিষ্ট করে বললে ভারতের সামনে পাত্তাই পেল না পাকিস্তান। দুবাইয়ে তাদের ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল। ১২৮ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখে পেরিয়ে যায় তারা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। তাঁরা সহজ করে দেন পথটা। বড় ইনিংস যদিও খেলতে পারেননি কেউ।
সায়েম আইয়ুবের ক্যারম বলে স্টাম্পিংয়ের শিকার হন গিল (১০)। অভিষেক আউট হওয়ার আগে খেলে যান ১৩ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৩১ রান। তিলক ভার্মা (৩১) আউট হওয়ার পর শিভাম দুবেকে (১০*) নিয়ে বাকিটা পথ পাড়ি দেন সূর্য। ১৬তম ওভারে সুফিয়ান মুকিমের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে বিজয়তিলক আঁকেন তিনি। ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থেকে শেষ করেন ইনিংস।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে যেন ব্যাটিংটাই ভুলে যায় পাকিস্তান। ইনিংসের শুরুটা ওয়াইড দিয়ে করলেও প্রথম বৈধ বলে উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। তাঁর আউটসুইং ডেলিভারিতে মারতে গিয়ে যশপ্রীত বুমরাকে দিয়ে ক্যাচের অনুশীলন করান পাকিস্তানের ওপেনার সায়েম আইয়ুব। এর আগে ওমানের বিপক্ষে ম্যাচেও গোল্ডেন ডাক উপহার দেন তিনি।
পরের ওভারে দেখা গেল বিপরীত দৃশ্য। এবার বুমরার বলে ক্যাচ নেন পান্ডিয়া। সাজঘরে ফেরেন ৫ বলে ৩ রান করা মোহাম্মদ হারিস।
শুরুর এই ধাক্কা আর কাটিয়ে ওঠার সাহস পায়নি পাকিস্তান। তবে সাহিবজাদা ফারহান যা করলেন, তা অবাক করার মতো। বুমরাকে ছক্কা মেরেছেন তিনি। একবার নয় দুবার; আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে পাকিস্তানের কোনো ব্যাটারই ছক্কা মারতে পারেননি বুমরাকে। ৪০০ বলের অপেক্ষা শেষে সেই দুঃখ ঘোচান সাহিবজাদা। কিন্তু তিনি বা অন্য কোনো ব্যাটারও পরে আর আক্রমণাত্মক হতে পারেননি।
পাওয়ারপ্লের পর পাকিস্তানের রানের টুঁটি চেপে ধরেন ভারতের স্পিনাররা। অষ্টম ওভারে ফখর জামানকে (১৭) ফেরান অক্ষর প্যাটেল। পরের ওভারে অধিনায়ক সালমান আলী আগাকে শিকারে পরিণত করেন তিনি। ১২ বল খেলে মাত্র ৩ রান করেন সালমান। প্রথম ১০ ওভারে সব মিলিয়ে পাকিস্তান ডট খেলেছে ৩১টি। রান করতে পারেনি ৪৯ এর বেশি।
বাকি ১০ ওভারে কুলদীপের ভেলকির সামনে আরও দাঁড়াতে পারেনি পাকিস্তান। ১৩তম ওভারে পরপর দুই বলে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান বাঁহাতি এই স্পিনার। থিতু হয়ে থাকা ফারহানও তাঁর কাছে পরাস্ত হতে বাধ্য হন পরে। ৪৪ বলে ১ ছক্কা ও ৩ চারে ৪০ রানে সাজঘরে ফেরেন এই ওপেনার।
শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিমের চেষ্টায় রান ছাড়িয়ে যায় তিন অঙ্ক। মূল ব্যাটারদের যেন দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে ব্যাটিং করতে হয়। মুকিম ৬ বলে ১০ রান করে থামেন। তবে ১৬ বলে ৪ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন শাহিন। তাঁর এই ইনিংসে অলআউট হওয়ার লজ্জা এড়ায় পাকিস্তান।
ভারতের হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদীপ। এ ছাড়া বুমরা ও অক্ষরের শিকার দুটি করে উইকেট। একটি করে নেন পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে