Ajker Patrika

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০: ১৩
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
পারভেজ হোসেন ইমন। ছবি: ক্রিকইনফো

না খেলেই ত্রিদেশীয় সিরিজ শেষ হয়েছে লিটন দাসের। চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘রাইট জয়েন্ট হিপে চোট পাওয়ায় ত্রিদেশীয় টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না লিটন কুমার দাস। তাঁর বদলি হিসেবে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হওয়ার কথা ছিল লিটনের। কিন্তু এদিন টস করতে আসেন তাওহীদ হৃদয়। জানা যায় চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না লিটন। এরপর এক ভিডিও বার্তায় বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার।

বায়েজেদুল বলেন, ‘লিটন ব্যথার কথা জানানোর পর গতকাল আমরা এমআরআই করিয়েছি। এমআরআইয়ের রিপোর্টে জানা গেছে, তাঁর ডান হিপ জয়েন্টে কিছুটা সমস্যা আছে। তারপরও আজ লিটন ফিটনেস টেস্টে চেষ্টা করেছিল, দেখা যাক পারা যায় কি না। কিন্তু সে আমাদের প্রত্যাশিত ফিটনেসের মানদণ্ড পূরণ করতে পারেনি। তাই এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

লিটনের অনুপস্থিতি বাংলাদেশের জন্য বড় ধাক্কা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ২৩ অক্টোবর ফাইনাল দিয়ে সিরিজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত