
রাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে, এই অপেক্ষায় হয়তো ভক্তরা।
তবে আশার খবর, দ্রুতই ব্যাট-বল হাতে দেখা যাবে সাকিবকে। সম্প্রতি দুবাইয়ে এই অলরাউন্ডারকে দেখা নেটে ঘাম ঝরাতে। প্রশ্ন থেকেই যাচ্ছিল কোথায় খেলার জন্য এমন প্রস্তুতি তাঁর? ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হতেই আইপিএল ও পিএসএল আবার চালু হচ্ছে একসঙ্গে। এরই মধ্যে বিদেশি ক্রিকেটাররা ছেড়ে গেছেন ভারত-পাকিস্তান। জাতীয় দলের ডিউটি থাকায় কেউ কেউ আবার আইপিএল-পিএসএলের বাকি অংশ খেলতে পারবেন না। দু’দেশেরই ফ্র্যাঞ্চাইজিগুলো পড়েছে বিদেশি খেলোয়াড় সংকটে। সেই ঘাটতি পূরণে ক্লাবগুলো ছুটছে বিকল্প খোঁজে।
সাকিব আল হাসানকে ভেড়াচ্ছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। দুবাইয়ে তাঁর প্রস্তুতি যে চলছিল, সেটাও এই কারণেই। খুব শিগগিরই সাকিবকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে কালান্দার্স।
পিএসএলে সাকিবের অভিষেক হয়েছিল ২০১৬ সালে, করাচি কিংসের হয়ে। এর আগেও লাহোরের হয়ে খেলেছেন। খেলেছেন পেশোয়ার জালমির হয়েও। চলতি পিএসএলে লিগ পর্বে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৯ পয়েন্ট অর্জন করেছে লাহোর। টেবিলের ৪ নম্বরে তারা। বাকি আছে আরও একটি ম্যাচ। সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।

২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বই এখনো শুরু হয়নি। ফাইনাল তো বহু দূরের পথ। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানোর চোখ আরও সামনে। ২০৩৪ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র আয়োজন করতে পারবে বলে মনে করেন তিনি।
২৪ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের অংশটুকু বাদ দিলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। গত অক্টোবর থেকেই ধরা যাক। টানা চার ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে টানা চার টেস্ট বাংলাদেশ জিতেছে এ সময়ই।
১ ঘণ্টা আগে
বোস্টনে গতকাল ফ্রান্স-নরওয়ে ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল একটু বেশি। কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেটা দেখতে নয়। বরং আরলিং হালান্ড-কিলিয়ান এমবাপ্পের লড়াই দেখতেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। পুরো ২ ঘণ্টা খেলা দেখেও ভক্ত-সমর্থকেরা হালান্ডকে দেখতে না পেয়ে হতাশই হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ওয়ানডে দলে মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতোই। অস্ট্রেলিয়া সিরিজে ১১৬.২৯ স্ট্রাইকরেটে করেছেন ১৫৭ রান; ফিফটি দুটি। এ ছাড়া ৪.৩৮ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। তাঁর এমন দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ; মোসাদ্দেক হয়েছেন সিরিজসেরা।
৪ ঘণ্টা আগে