
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বটা দারুণ গেল বাংলাদেশের। প্রথম ৫ ম্যাচ শেষেই মূল পর্বের টিকিট হাতে পেয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। নিয়মরক্ষার শেষ দুই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের সপ্তম এবং শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে দলটি।
এই জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে ছোট সংস্করণের বিশ্বকাপের লড়াই হবে। যেখানে অংশ নেবে ১২টি দল। বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ৫ জুলাই ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে। বিশ্বকাপে সাতটি ভেন্যুতে ৩৩টি ম্যাচ হবে।
মুলপানিতে আগে ব্যাট করতে নেমে নাহিদা আক্তার, মারুফা, স্বর্ণাদের বোলিং তোপ সামলে লড়াইয়ের পুঁজিই পায়নি নেদারল্যান্ডস; নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০২ রান তোলে তারা। ৩৭ বলে ৪৩ রান করেন সানিয়া খুরানা। ৩৯ রান আসে রবিন রিজকের ব্যাট থেকে। ৪৫ বল খেলেন এই মিডলঅর্ডার। অন্যদের মধ্যে আর কেউই দশকের ঘর স্পর্শ করতে পারেননি। ৩ উইকেট নেন নাহিদা। ৪ ওভারে এই স্পিনারের খরচ ১০ রান। মারুফা, রাবেয়া ও স্বর্ণা নেন একটি করে উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় দলীয় ৬ রানেই দিলারা আক্তার ও জুয়াইরা ফেরদৌস বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। ৪৮ রানে শারমিন আক্তারের উইকেটও হারায় তারা। এরপর ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। ৭ বাউন্ডারিতে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলেন অধিনায়ক। মোস্তারির অবদান ৩৩ রান। ৫ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ২৩ বলের ইনিংস।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক সপ্তাহ বাকি। টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে।
১১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠান করেছেন সেনাপ্রধান ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান আজ রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
১২ ঘণ্টা আগে
কথা রাখলেন কার্লোস আলকারাস। মেলবোর্ন পার্কে পা রাখার পর পরই ঘোষণা দিয়েছিলেন—অস্ট্রেলিয়ান ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্লামটা এবারই পূরণ করতে চান তিনি। সে চাওয়ার সঙ্গে সঙ্গতি রেখেই খেলে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন। গতকাল পুরুষ এককের ফাইনালেও পরাভূত করলেন ‘মেলবোর্ন পার্কের রাজা’, রেকর্ড ১০টি অস্ট্রেলিয়া
১৫ ঘণ্টা আগে