ওয়ানডে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি—দুই সংস্করণেই কেন উইলিয়ামসন নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন ভারতের বিপক্ষে। ওয়ানডেতে খেলেছেন কয়েক দিন আগে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন গত বছরের নভেম্বরে। এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইলিয়ামসনের ফেরা হচ্ছে অধিনায়ক হয়েই।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল আজ ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এই সিরিজের নেতৃত্ব দিচ্ছেন উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম পাওয়া ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, টিম সাউদি এই চার ক্রিকেটার ফিরেছেন টি-টোয়েন্টি সিরিজে। এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন বেন সিয়ার্স। নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬ টি-টোয়েন্টি খেলে ৭.১৫ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাইল জেমিসনের ব্যাকাপ হিসেবে নেওয়া হয়েছে সিয়ার্সকে। অন্যদিকে নিউজিল্যান্ড সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে না থাকা জেমস নিশাম এবার ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চোটে পড়ায় এই সিরিজে নেই লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলি।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ ডিসেম্বর নেলসন ও নেপিয়ারে হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। এরপর ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ হবে নেপিয়ারে। শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স

আমিনুল হক বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে বিসিবিতে অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন তামিম ইকবাল। ১১ সদস্যের কমিটির তিনজন বিএনপির মন্ত্রীর ছেলে, আছেন এক প্রতিমন্ত্রীর স্ত্রীও...
১৪ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ফখর জামানের। বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক নিষিদ্ধ তিনি। এরই মধ্যে তাঁর অবসর নিয়ে শোরগোল তৈরি হয়। তবে সেটা কেবল গুঞ্জন বলেই দাবি করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাময়িক বিরতি শেষে দেশে ফিরেছিলেন ডেভিড ওয়ার্নার। ফিরেই বেকায়দায় পড়েন তিনি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার। পরে অবশ্য তিনি ছাড়াও পেয়ে যান।
২ ঘণ্টা আগে
বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।
২ ঘণ্টা আগে