ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যান ডেভিড ওয়ার্নার। টেস্টের ‘বিশেষ টুপি’ ব্যাগি গ্রিন হারিয়ে ফেলেন তিনি। অবশেষে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার খুঁজে পেয়েছেন ব্যাগি গ্রিন।
সিডনিতে গত পরশু শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্ট। সেই টেস্টে এখন চলছে তৃতীয় দিনের খেলা। সিডনিতে অস্ট্রেলিয়ার টিম হোটেলে পাওয়া গেছে তাঁর ব্যাগি গ্রিনগুলো, আজ এক ভিডিও বার্তায় তা নিশ্চিত করেন ওয়ার্নার। যার মধ্যে রয়েছে আসল ব্যাগি গ্রিন, যেটা ওয়ার্নার ২০১১ সালে টেস্ট অভিষেকে পেয়েছেন। আসল ব্যাগি গ্রিন হাতে নিয়ে অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যালো সবাই। আমি খুব খুশি হয়ে জানাচ্ছি যে আমার ব্যাগি গ্রিনগুলো পাওয়া গেছে। এটা খুবই ভালো সংবাদ। যাঁরা খুঁজতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস, আমাদের হোটেল, টিম ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ। যেকোনো ক্রিকেটারই জানে যে এই টুপি কতটা বিশেষ। আজীবন এটা সঙ্গে থাকবে।’ সিডনি টেস্টের আগে মেলবোর্নে গত ২৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-পাকিস্তান। বক্সিং ডে টেস্ট শেষে মেলবোর্ন থেকে কান্টাস এয়ারলাইনসের মালবাহীতে অস্ট্রেলিয়ার ব্যাগ পাঠানো হয় সিডনিতে। সেখান থেকে কোয়ে ওয়েস্ট হোটেল পাঠানো হয় পুরো অস্ট্রেলিয়া দলের ব্যাকপ্যাক। হোটেলে এসে ওয়ার্নার দেখেন নিজের ব্যাকপ্যাক নেই। তখন নিজের হারিয়ে যাওয়া ব্যাকপ্যাক নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার।
হারিয়ে যাওয়া ব্যাকপ্যাকেই ছিল দুটি ব্যাগি গ্রিন, যা অবশেষে খুঁজে পাওয়া গেছে। তবে কীভাবে খুঁজে পাওয়া গেছে, তা এখনো জানা যায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘যে ব্যাগে জিনিসগুলো ছিল, তা খুঁজে পাওয়া গেছে টিম হোটেলে। ব্যাগের ভেতরের জিনিসগুলো ঠিকঠাক আছে। যদিও নিখোঁজ ব্যাগটি কোথায় কোথায় গিয়েছে, তা এখনো জানা যায়নি। যদিও অনেক খোঁজাখুঁজি হয়েছে এবং বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। মঙ্গলবার থেকে তা খোঁজা হয়েছে।’

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৭ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৯ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
১০ ঘণ্টা আগে