
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি নাহিদা আক্তার ও মারুফা আক্তার। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এই দুই বোলার আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন।
কলম্বোয় ২ অক্টোবর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর টানা চার ম্যাচ হেরেছে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে এখন হাতে থাকা দুটি ম্যাচ জিততে হবে। যার মধ্যে একটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।
লঙ্কানদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। নাহিদা ও মারুফা ফেরায় ফাহিমা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা বাদ পড়েছেন। জ্যোতি একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। টপ অর্ডারে আছেন রুবিয়া হায়দার ঝিলিক, ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। স্পিন বোলিং লাইনআপে নাহিদার সঙ্গে আছেন নিশিতা আক্তার নিশি ও লেগস্পিনার স্বর্ণা আক্তার। স্বর্ণা শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মারুফার সঙ্গে পেস আক্রমণে আছেন রিতু মনি।
শ্রীলঙ্কা আজ তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। পিউমি ওয়াথশালার পরিবর্তে এসেছেন উদেশিকা প্রবোধনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে হারবে, সে সমীকরণের হিসাব থেকে বাদ পড়বে। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৬ অক্টোবর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।
বাংলাদেশের একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি
শ্রীলঙ্কার একাদশ
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ভিশ্মি গুনারত্নে, হারশিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নিলাক্ষিকা সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রবোধনি, ওয়াথশালা, সুগন্দিকা কুমারী, মালকি মাদারা, আইনোকা রনভীরা

ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
১২ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
১৪ ঘণ্টা আগে