মানসিক স্বাস্থ্যের সঙ্গে ক্রিকেটারদের লড়াই নতুন নয়। তবে খুব কম খেলোয়াড়ই আছেন এই বিষয়ে সচরাচর মুখ খোলেন। এ ক্ষেত্রে বেন স্টোকস একটু ব্যতিক্রম। মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াইয়ের কথা প্রকাশ্যে বলেছিলেন ইংলিশ অলরাউন্ডার। তার জন্য ‘সাহসী’ সতীর্থের ভূয়সী প্রশংসা করেছেন জো রুট।
মানসিক স্বাস্থ্যের কারণে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ‘অবসর’ নিয়েছিলেন স্টোকস। সেই অবসর ভেঙে ফেরার কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান তিনি। সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এক নতুন ডকুমেন্টারিতে জানান, ২০২১ সালে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর ভয়ে ছিলেন ফের ব্যাট-বলের লড়াইয়ে ফিরতে পারবেন কিনা তা নিয়ে।
স্টোকস ঠিকই ফিরেছেন। তাঁর ফেরায় সবাই যেমন আনন্দিত হয়েছিল, তেমনি খুশি হয়েছেন রুটও। ক্রিকেট বিশ্বকে মানসিক স্বাস্থ্য নিয়ে স্টোকসের খোলাখুলি বার্তা দেওয়াকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। রুট বিবিসি স্পোর্টকে বলেন, ‘মাঝেমধ্যে লোকজনকে খুব শক্ত দেখালেও বোঝা যায় না সে ঠিক আছে কি নেই। এটা অত্যন্ত নেতৃত্বের বিষয় যে, নিজেকে এর থেকে বের করে নিয়ে আসা এবং কঠিন যা কিছুর ভেতর দিয়ে যাচ্ছে তা প্রকাশ করা।’
স্টোকসের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়া রুট আরও বলেন, ‘সে (স্টোকস) যা করেছে তা খুবই সাহসের।’
গত বছর মানসিক স্বাস্থ্যেকে প্রাধান্য দিতে বিরতি নিয়ে পাঁচ মাস ক্রিকেটে অনুপস্থিত ছিলেন স্টোকস। এরপর আঙুলের চোটে পড়েন তিনি। তবে সবকিছু জয় করে ফের ২২ গজের লড়াইয়ে ফেরেন ইংলিশ অলরাউন্ডার।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে