
অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট। লাল বলের সংস্করণে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করলেন। যদিও ওয়ানডের মতো টেস্টেও নেতৃত্বর শুরুটা হলো হার দিয়ে।
মিরাজের মতে, হারের পেছনে বাংলাদেশের বড় ব্যর্থতা ছিল ব্যাটিং। বড় জুটি গড়তে পারেননি তাঁরা। প্রশংসা করলেন বোলিং আক্রমণের। তবে প্রথম ইনিংসের অষ্টম উইকেটে কিমার রোচ ও জাস্টিন গ্রেভসের ১৪০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বললেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় তাসকিন বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে। সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এ রকম হতে পারে ক্রিকেটে।’
ব্যাটিংয়ে বড় জুটি গড়তে ব্যর্থ হওয়াকে দায়ী করে মিরাজ বললেন, ‘এই টেস্ট ম্যাচটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আর যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি ব্যাটাররা। বোলাররা মনে করি খুবই ভালো বোলিং করেছে। কিছু কিছু জায়গায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, তাহলে এ ম্যাচটা আমাদের আরও ভালো হতো। যেমন আমাদের জুটিগুলো ওইরকম বড় হয়নি। ছোট ছোট জুটি হয়েছে, ৫০ রানের, ৩০-৪০ রানের জুটি হয়েছে, সেটা যদি ১০০-১২০ রানের জুটি হতো, তাহলে অন্যরকম দৃশ্য হতো।’
আগামী শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। মিরাজের লক্ষ্য জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানো, ‘এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে, কীভাবে ভালো করতে পারি আমরা। আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদের তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে